ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 

ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 

Iran Israel War : ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market) ইরান-ইজরায়েলের যুদ্ধের (Iran Israel Tension) প্রভাব সস্ত্বেও এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম। এর মধ্যে দুই ফার্মই দুটি কোম্পানির শেয়ার নেওয়ার পরামর্শ দিয়েছে। এখানে সেই স্টকগুলির নাম দেওয়া হল।

জেফরিজ ও মরগ্যান স্ট্যানলি এই স্টকগুলির নাম বলছে
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বিশ্ববাজারের অস্থিরতার প্রভাবে সোমবার বড়সড় পতনের সাক্ষী থাকল ভারতীয় শেয়ার বাজার। এদিন নিফটি (Nifty) প্রায় ৫০০ পয়েন্ট পড়ে গিয়ে ২৪,৭০০-র গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলের নিচে চলে এসেছে। এই টালমাটাল পরিস্থিতিতেও বিনিয়োগকারীদের ভরসা জোগাচ্ছে বিশ্বখ্যাত দুই ব্রোকারেজ সংস্থা— জেফরিজ (Jefferies) এবং মরগ্যান স্ট্যানলি (Morgan Stanley)। তারা এমন কিছু শেয়ারের তালিকা প্রকাশ করেছে যা এই কঠিন সময়েও ভালো ফল করতে পারে।

জেফরিজ-এর পছন্দের ২২টি শেয়ার
জেফরিজ তাদের সাম্প্রতিক ইন্ডিয়া স্ট্র্যাটেজি রিপোর্টে ২২টি স্টককে ‘ওভারওয়েট’ (Overweight) রেটিং দিয়েছে। তাদের মতে, এই সংস্থাগুলি দীর্ঘমেয়াদি লাভের ক্ষমতা রাখে। জেফরিজ-এর তালিকার উল্লেখযোগ্য শেয়ারগুলি হল:

১ ব্যাঙ্কিং ও ফিন্যান্স: HDFC ব্যাঙ্ক, Axis ব্যাঙ্ক, SBI, AU স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, বাজাজ ফিন্যান্স এবং চোলা ফিন্যান্স।

২ পরিকাঠামো ও সিমেন্ট: আল্ট্রাটেক সিমেন্ট এবং অম্বুজা সিমেন্ট।

৩ মেটাল ইন্ডাস্ট্রি : জিন্দাল স্টেইনলেস, JSW স্টিল এবং হিন্দুস্তান জিঙ্ক।

৪ অটো ও এনার্জি: মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, TVS মোটরস, ভারত ফোর্জ, কোল ইন্ডিয়া, আদানি এনার্জি এবং JSW এনার্জি।

৫ অন্যান্য: ভারতী এয়ারটেল, GMR এয়ারপোর্টস, লোধা, গোদরেজ প্রপার্টিজ, বিশাল মেগামার্ট এবং ইটারনাল।

মরগ্যান স্ট্যানলির নজর যেখানে
অন্যদিকে মরগ্যান স্ট্যানলি তাদের ফোকাস লিস্টে কিছু বড় বদল এনেছে। তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাইটান এবং ইন্টারগ্লোব অ্যাভিয়েশনকে তালিকা থেকে বাদ দিয়ে আদানি পোর্টস, লেন্সকার্ট এবং প্রেস্টেজ এস্টেটস-কে অন্তর্ভুক্ত করেছে।
তাদের অন্য পছন্দের শেয়ারগুলি হল:

মারুতি সুজুকি, ট্রেন্ট (Trent), বরুণ বেভারেজেস, ICICI ব্যাঙ্ক এবং লারসেন অ্যান্ড টুব্রো (L&T)।

মাত্র দুটি শেয়ারে একমত দুই সংস্থা
আশ্চর্যের বিষয় হল, এই দুই বড় সংস্থার তালিকায় মোট ৩০টি শেয়ার থাকলেও, মাত্র দুটি শেয়ারের ক্ষেত্রে উভয় সংস্থাই একমত হয়েছে। সেই দুটি ‘কমন’ শেয়ার হল:
১. বাজাজ ফিন্যান্স (Bajaj Finance)
২. আল্ট্রাটেক সিমেন্ট (UltraTech Cement)

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

(Feed Source: abplive.com)