Iran-Israel Conflict: ‘জানি না আদৌ কখনও…’, আতঙ্কে থরথরিয়ে কাঁপছেন ২৭৪ ODI খেলা বাঙালি মহাতারকা, হাজার-হাজার মানুষের সঙ্গে আটকে সৌদিতে

Iran-Israel Conflict: ‘জানি না আদৌ কখনও…’, আতঙ্কে থরথরিয়ে কাঁপছেন ২৭৪ ODI খেলা বাঙালি মহাতারকা, হাজার-হাজার মানুষের সঙ্গে আটকে সৌদিতে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানে মার্কিনি হামলার ফলে মধ্যপ্রাচ্যের বহু দেশের আকাশসীমা ও বিমান পরিষেবা ব্যহত হয়েছে। ইরান, ইসরায়েল, ইরাক, কাতার, কুয়েত, বাহারিন, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে আকাশসীমা সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ করেছে। যার ফলে ওই অঞ্চলের প্রধান ফ্লাইট রুটগুলিতে বিমান চলাচল স্থগিত বা পরিবর্তিত হচ্ছে। যার জেরে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশের তারকা উইকেটরকিপার-ব্যাটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। উমরাহ হজ থেকে ফেরার পথে জেদ্দায় আটকা পড়েছেন তিনি। এখন রীতিমতো আতঙ্কিত মুশফিকুর।

মুশফিকুর রহিমের ফেসবুক পোস্ট

নিজের উদ্বেগের কথা জানিয়ে ফেসবুকে মুশফিকুর লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমি ওমরা হজের জন্য মক্কায় এসেছি। আলহামদুলিল্লাহ হজ শেষ করে আজ দুবাই (আমিরাত) হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে EK 0806 ফ্লাইটে যাত্রা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত বিমান জেদ্দায় ফিরে এসেছে। হাজার হাজার যাত্রীদের সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহ জানেন, আমরা কখন এবং কীভাবে অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকা যেতে পারব। সকলের প্রার্থনা কামনা করছি।’ ৩৮ বছর বয়সী মুশফিকুর ইতোমধ্যেই ওডিআই এবং টি-টোয়েন্টিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২৭৪টি ওডিআই-তে তিনি ৯টি সেঞ্চুরি এবং ৪৯টি অর্ধ-শতক সহ ৭৭৯৫ রান করেছেন।

আকাশপথে বিস্তর বাধা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সব ফ্লাইট স্থগিত/বাতিল হয়েছে। আবু ধাবিতে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট সময়ের জন্য সব উড়ানই স্থগিত ছিল। দোহা ও কাতারে বিমান পরিষেবা সাময়িক বন্ধ বা সীমিত রয়েছে। পাশাপাশি অন্যান্য গাল্ফ এন্ড মধ্যপ্রাচ্য হাবগুলিতেও পরিষেবা ব্যহত হয়েছে। ইউরোপ, ভারত, আমেরিকা এবং অস্ট্রেলিয়া জুড়ে কয়েক হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। কারণ সেগুলি মধ্যপ্রাচ্যের উপর দিয়ে রুট না নিতে পারায় বিমান পরিষেবা পুনর্বিন্যস্ত করছে। বাংলাদেশ-সহ এশিয়া ও ইউরোপের সঙ্গেও সংযোগ বিচ্ছিন্ন বা বিলম্বিত হয়েছে। এখন দেখার কবে সব বিমান চলাচল স্বাভাবিক হয়।

(Feed Source: zeenews.com)