
Job Vacancy: আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সুপারিনটেনডেন্ট পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। ম্যাট্রন ও কেয়ারটেকার পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ। কুক, হেল্পার, দারোয়ান-কাম-নাইট গার্ড ও কর্মবন্ধুর ক্ষেত্রে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
মালদহ জেলায় একাধিক কেন্দ্রীয় হোস্টেলে কর্মী নিয়োগ। মালদহ জেলা প্রশাসনের অধীনস্থ ব্যাকওয়ার্ড ক্লাসেস ও ট্রাইবাল ডেভেলপমেন্ট শাখা তরফে দুই পৃথক বিজ্ঞপ্তি জারি করে এসসি, এসটি ও ওবিসি কেন্দ্রীয় হোস্টেলের জন্য বিভিন্ন সহায়ক পদে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
ইংরেজবাজার, বামনগোলা, গাজোল ও রতুয়া ১ ব্লকের এসসি, এসটি ও ওবিসি কেন্দ্রীয় হোস্টেলে নিয়োগ করা হবে কর্মী। বামনগোলা সেন্ট্রাল এসসি গার্লস হোস্টেল, ইংরেজবাজার সেন্ট্রাল এসটি গার্লস হোস্টেল, পাকুয়াহাট সেন্ট্রাল এসটি বয়েজ হোস্টেল, গাজোল ব্লকের ওবিসি সেন্ট্রাল গার্লস হোস্টেল, রতুয়া ১ ব্লকের জিয়াউদ্দিনটোলা ওবিসি সেন্ট্রাল বয়েজ হোস্টেলে একাধিক পদে নিয়োগ করা হবে কর্মী।
এসসি, এসটি হস্টেলগুলিতে মোট ৪ পদে শূন্যপদে নিয়োগ করা হবে কর্মী। মহিলা সুপারিনটেনডেন্ট পদে ১ জন এসটি, মহিলা মেট্রন পদে ১ জন এসসি, মহিলা হেল্পার ১ জন অসংরক্ষিত, পুরুষ দারোয়ান-কাম-নাইট গার্ড ১ জন এসসি।
অন্যদিকে, ওবিসি হস্টেলগুলিতে মোট ১২ শূন্যপদে নিয়োগ হবে। সুপারিনটেনডেন্ট ২ জন অসংরক্ষিত ১ ও ওবিসি-এ ১, পুরুষ কেয়ারটেকার ১ জন অসংরক্ষিত, মহিলা ম্যাট্রন ১ জন অসংরক্ষিত, কুক ২ জন এসসি ১ ও ওবিসি-এ ১, হেল্পার পদে ২ জন এসসি ১, ওবিসি-এ ১, পুরুষ দারোয়ান-কাম-নাইট গার্ড ২ জন অসংরক্ষিত ১ ও ওবিসি-এ ১ জন এবং পার্ট-টাইম কর্মবন্ধু ২ জন অসংরক্ষিত। সমস্ত পদই সম্পূর্ণ চুক্তিভিত্তিক।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সুপারিনটেনডেন্ট পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। মেট্রন ও কেয়ারটেকার পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ। কুক, হেল্পার, দারোয়ান-কাম-নাইট গার্ড ও কর্মবন্ধুর ক্ষেত্রে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
এই পদগুলির ক্ষেত্রে কর্মীদের মাসিক বেতন মিলবে সুপারিনটেনডেন্ট পদের জন্য ১৫,০০০, মেট্রন ও কেয়ারটেকার পদের জন্য ৯,০০০, কুক ৭,০০০, হেল্পার ৫০০০, দারোয়ান-কাম-নাইট গার্ড ৬০০০ ও কর্মবন্ধু ৫০০০ টাকা।
১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী আবেদনকারীর ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং ওবিসি নন-ক্রিমি লেয়ার প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর বয়সে ছাড় প্রযোজ্য। ৪০ শতাংশ বা তার বেশি বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ছাড় মিলবে।
সুপারিনটেনডেন্ট ও মেট্রন পদের জন্য লিখিত পরীক্ষা ১০০ নম্বর ও ২৫ নম্বরের ইন্টারভিউ। হেল্পার, কুক, দারোয়ান ও কর্মবন্ধু পদের ক্ষেত্রে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ ২৫ নম্বর। যদিও কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মার্চ বিকাল ৪টে পর্যন্ত। ডাকের মাধ্যমে অথবা নিজের হাতে মালদহ শহরে বিটি কলেজ সংলগ্ন অবস্থিত অনগ্রসর শ্রেণি কল্যাণ ও উপজাতি উন্নয়ন অফিসে রাখা ড্রপ বক্সে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে আবেদনকারীদের।
(Feed Source: news18.com)
