Bihar CM After Nitish: এবার বিহারের কুর্সিও দখল করল বিজেপি, শাহের উপস্থিতিতে রাজ্যসভায় চললেন নীতীশ… CM কে?

Bihar CM After Nitish: এবার বিহারের কুর্সিও দখল করল বিজেপি, শাহের উপস্থিতিতে রাজ্যসভায় চললেন নীতীশ… CM কে?

প্রশান্ত ঝা: রাজ্যসভায় যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একজন মুখ্যমন্ত্রীকে এভাবে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়ার ঘটনা খুবই কম। তার পরেও কুর্মি নীতীশকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাল এনডিএ। এভাবেই নীতীশের একটা সম্মানজনক প্রস্থানের ব্যবস্থা করা হল। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী পদে এবার কে? এটাই এখন বড় প্রশ্ন।

রাজনৈতিক মহলে গুঞ্জন, বিহারে এবার মুখ্যমন্ত্রী পদে বসছেন কোনও দলিত নেতা। এবং তিনি হবেন বিজেপি। যদি সেটাই হয় তাহলে বিহারে ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে মহরাষ্ট্রের মতো হাতের তালুতে বন্ধি করে ফেলবে বিজেপি। সেক্ষেত্রে বিহারে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হতে পারে নীতীশ পুত্র নিশান্ত কুমার। এমনটাও গুঞ্জন রয়েছে।

বৃহস্পতিবার রাজ্যসভায় তাঁর মনোনয়ন পেশ করেন নীতীশ কুমার। ওই মনোনয়ন প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ অমিত শাহ। সূত্রের খবর, নীতীশ কুমার নাকি বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন যে, বিহারে বিজেপি থেকে কোনো দলিত নেতাকে মুখ্যমন্ত্রী করা যেতে পারে। তবে স্বরাষ্ট্র দফতরের ভার তাঁর হাতেই থাকতে হবে।

এখন নীতীশের অবর্তমানে কে হতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, নীতীশ কুমার যদি রাজ্যসভায় চলে যান, তবে বিহারে দুজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগের কথা ভাবছে দল। এই রদবদল নিয়ে বেশ কিছু নাম আলোচনায় রয়েছে। কারা রয়েছেন ওই তালিকায়? নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারের নাম আলোচনায় আছে। তবে জল্পনা চলছে যে, তাঁকে সরাসরি সরকারে না এনে দলের বড় কোনো সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যান্য দাবিদার হলেন, নীতীশ কুমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিজয় চৌধুরী, সম্রাট চৌধুরী, শ্রবণ কুমার, অশোক চৌধুরী এবং জামা খান-এর নামও উপ-মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছে।

২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ (NDA)-র বিপুল জয়ের পর, নীতীশ কুমার যদি রাজ্যসভায় চলে যান, তবে বিজেপি থেকেই কেউ বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন বলে জোরাল সম্ভাবনা রয়েছে। এই পদের জন্য জাতপাতের সমীকরণ মাথায় রেখে বেশ কিছু নাম নিয়ে আলোচনা চলছে।

আলোচনার শীর্ষে রয়েছেন সম্রাট চৌধুরী, বিজয় সিনহা এবং মঙ্গল পাণ্ডে যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের বিজেপি ইন-চার্জ।

অন্যান্য দাবিদাররা হলেন, ওবিসি মুখ হিসেবে নিত্যানন্দ রাই-এর নামও শোনা যাচ্ছে। এছাড়া বিধায়ক সঞ্জয় চৌরাসিয়া,রাজ্য সরকারের মন্ত্রী প্রমোদ চন্দ্রবংশী এবং জনক রাম-এর নামও দৌড়ে রয়েছে।

২০০৫ সাল থেকে বিহারের শাসনভার সামলানো নীতীশ কুমার জানিয়েছেন যে, রাজ্যে নতুন যে সরকারই গঠিত হোক না কেন, তাঁর সমর্থন ও দিকনির্দেশনা সবসময় থাকবে। বিহারের মানুষের উদ্দেশে তিনি যা বলেছেন, বিগত দুই দশকেরও বেশি সময় ধরে আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, সেই শক্তির ওপর ভর করেই আমি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিহারের সেবা করেছি।”

রাজ্যসভায় যাওয়ার ইচ্ছে নিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি জানান যে, তাঁর সংসদীয় জীবনের শুরু থেকেই ইচ্ছা ছিল বিহারের বিধানসভা ও বিধান পরিষদ এবং সংসদের লোকসভা ও রাজ্যসভা—এই চারটি কক্ষেরই সদস্য হওয়া। সেই ইচ্ছা পূরণ করতেই তিনি এবার রাজ্যসভা নির্বাচনে লড়তে চান। তিনি আশ্বস্ত করেছেন যে, বিহারের মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক আগের মতোই থাকবে। ‘উন্নত বিহার’ গড়ার যে সংকল্প তিনি নিয়েছেন, তা থেকে তিনি সরে আসছেন না।

(Feed Source: zeenews.com)