Nadia News: নবদ্বীপে সরকারি হোমে চাকরির ভাল সুযোগ! কীভাবে আবেদন করবেন জানুন 

Nadia News: নবদ্বীপে সরকারি হোমে চাকরির ভাল সুযোগ! কীভাবে আবেদন করবেন জানুন 

Nadia News: নবদ্বীপে সরকারি হোমে চাকরি করতে চান? সুযোগ আছে কিন্তু। জেনে নিন বিস্তারিত।

চাকরির খবর 

নবদ্বীপ, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার সরকারি হোমে চাকরির সুযোগ। একটি পদে কর্মী নিয়োগ হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী ও নৈশ-প্রহরী পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে প্রার্থীদের। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া হতে হবে। যদি উচ্চমাধ্যমিক যোগ্যতা থাকে তা হলে অগ্রাধিকার মিলবে। প্রতি মাসে বেতন হবে ৭,৯৪৪ টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।