
এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। সদ্য নিশানা করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে। Truth Social-এ এক পোস্টে ট্রাম্পে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ থামানোর চেষ্টা করলে, আগের থেকে ২০ গুণ বেশি জোরে ইরানকে আঘাত করবে আমেরিকা। সেই আঘাতের পর ইসলামিক রিপাবলিকের পুনরায় গড়ে ওঠা অসম্ভব হয়ে পড়বে। ট্রাম্প লেখেন, মৃত্যু, আগুন এবং ক্রোধ ওদের উপর রাজত্ব করবে – “কিন্তু আমি আশা করি এবং প্রার্থনা করি যে এটা যেন না ঘটে।” এর পাশাপাশি মোজতবা খামেনেইকেও শাসান ট্রাম্প। উনি “শান্তিতে বাঁচতে পারবেন না” বলে হুঙ্কার ছাড়েন। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মেজো ছেলেকে ইরান তাদের নতুন নেতা বেছে নেওয়া অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। ফক্স নিউজকে এক ইন্টারভিউতে তিনি বলেন, ইরানের নতুন নেতাকে নিয়ে তিনি “খুশি নন।” Donald Trump
ইরান ও ইজরায়েল-আমেরিকার যুদ্ধের ১১ দিনেও চলছে লাগাতার হামলা। ইরানের রাজধানী তেহরানে ফের হামলা চালিয়েছে ইজরায়েল-আমেরিকা। হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। হামলা চালানো হয়েছে বসতি এলাকায়। এদিকে এবার কুয়েতে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আল-আদিরীতে আমেরিকার সেনাঘাঁটিতে হাইব্রিড ড্রোন হামলা করে ইরান।
এই আবহে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে বড় ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব তাড়াতাড়ি ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন তিনি। একই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হুঁশিয়ারির সুরে বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না। তাঁর দাবি, ইরানের ৫১ টি জাহাজ ধ্বংস করেছে আমেরিকা, শেষ করে দেওয়া হয়েছে ইরানের নৌবাহিনী ও এয়ার ফোর্সকে। খুব তাড়াতাড়ি আমেরিকায় ইরান হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলেও দাবি করেছেন ট্রাম্প। পড়শি দেশগুলিতেও হামলা করার ফল ইরানকে ভুগতে হয়েছে বলে বক্তব্য আমেরিকার প্রেসিডেন্টের। US-Iran Conflict
(Feed Source: abplive.com)
