বক্তব্যের মাঝে অজ্ঞান এক, অপেক্ষা করলেন মার্কিন প্রেসিডেন্ট

বক্তব্যের মাঝে অজ্ঞান এক, অপেক্ষা করলেন মার্কিন প্রেসিডেন্ট
কেন্টাকিতে একটা র‌্যালি করছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর সেই র‌্যালির মাঝেই এক মহিলা পড়ে যান। তৎক্ষণাত ডাক্তার ডাকেন আমেরিকার রাষ্ট্রপতি (US President)। ডক্টর মেহমেত ওজ (Dr. Mehmet Oz) ওই মহিলাকে সাহায্য করতে ছুটে যান। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যভিন নিউসম (Gavin Newsom, Governor of California) সম্পর্কে কথা বলার সময় এই ঘটনা ঘটে। ট্রাম্পের (Donald Trump) পিছনের দিকে এই ঘটনা ঘটায় মার্কিন রাষ্ট্রপতি (US President) প্রথমে কিছু বুঝতে পারেননি। তারপর তাঁর পিছনে থাক মানুষজন যখন চিত্কার করে, তখন তিনি বুঝতে পারেন যে কিছু একটা ঘটেছে।

ট্রাম্প (Donald Trump) যখন পিছনে ঘুরে তাকান, তখন সেখানে উপস্থিত মানুষজন এই ঘটনার প্রতি তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। তারপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে দেখা যায় আমেরিকান প্রেসিডেন্টকে (US President)। তিনি এদিক ওদিক ঘুরে প্রশ্ন করেন, এখানে কি কোনও ডাক্তার উপস্থিত রয়েছেন?

প্রথমে যাঁরা ওই মহিলাকে সাহায্য করতে পৌঁছে যান, তাঁদের উদ্দেশ্যে ট্রাম্প (Donald Trump) বলেন, দয়া করে, ধীরে সুস্থে সময় নিয়ে ওঁকে দেখুন। “যতটা প্রয়োজন সময় নিন। আমাদের অনেক সময় আছে। এখানের সব মানুষই খুব ভাল। ওঁরা অনেকক্ষণ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন”।

সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেটেড সার্ভিসেস বা CMS (US Centers for Medicare & Medicaid Services) -এর প্রধান ডক্টর মেহমত ওজ সেখানে উপস্থিত ছিলেন। তিনি ওই মহিলার কাছে পৌঁছান ও ওই মহিলাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেন। ওই মহিলা নিজের পায়ে দাঁড়িয়ে হেসে ট্রাম্পের (Donald Trump) দিকে হাত নাড়েন। তখন ট্রাম্প হাততালি দেন ও মুঠো করা হাত আকাশের দিকে তুলে ধরেন।

ওই মহিলাকে যখন বের করে নিয়ে আসা হচ্ছিল তখনও ট্রাম্প (Donald Trump) সময় নিতে ও ধীরে সুস্থে কাজ শেষ করতে বলেন। তারপর ট্রাম্প  চেঁচিয়ে ওঠেন, “ইনি ডাক্তার ওজ, বিশ্বাস হয়? তিনি দুর্দান্ত একজন চিকিৎসক। ধন্যবাদ ডাক্তার ওজ।” এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে এক সাংবাদিক সম্মেলনের সময় এক ব্যক্তির যখন শরীর খারাপ হয়ে পড়ে, তখনও সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন ডাক্তার ওজ। আর সব মিলিয়ে এই মানবিকতা ও মূল্যবোধের ভিডিও হু হু করে ভাইরাল হয়ে যায়।

(Feed Source: abplive.com)