
কলকাতা: ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্ত (Neena Gupta)? রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) আর বিজয় দেবরাকোন্ডা (Vijay Devrakonda)-র রিসেপশনে নীনা গুপ্তা (Neena Gupta) আসতেই শুরু হয় গুঞ্জন। সাদা শাড়ির পিছনে কী লুকনো নীনা গুপ্তার বেবি বাম্প? ৬৬ বছর বয়সে কী মা হতে চলেছেন নীনা? তাঁর কন্যা রয়েছে, মাসাবা। তিনি ও বিবাহিত। কিন্তু ৬৬ বছর বয়সে কী ফের মা হতে চলেছেন নীনা?
সদ্যই যাবতীয় গুঞ্জন একেবারে নস্যাৎ করে দেন অভিনেত্রী। তিনি জানান, তিনি সেদিন যে শাড়িটি পরেছিলেন, সেটি একটু ফোলা ধরণের। সেই কারণে আমায় পেটের অংশটা একটু ফোলা লেগেছে হয়তো। তবে বিষয়টা একেবারেই সত্যি নয়। তবে খুনসুটি করে নীনা বললেন, ‘আমার জীবনে ‘বধাই হো’-এর মতো একটা ঘটনা ঘটুক। এটা আমি চাই। কিন্তু বধাই হো-র মতো ঘটনা বাস্তবে ঘটেনি। ফলে আমি মোটেই অন্তঃসত্ত্বা নই। তবে হ্যাঁ, যে সময়ে আমার অন্তঃসত্ত্বা হওয়ার বয়স ছিল, সেই বয়সে এই ধরণের গুজব শুনতে মন্দ লাগত না। তবে হ্যাঁ, এই ধরণের গুজব শুনলে মনে হয়, পৃথিবীর ভাবনা চিন্তা সত্যিই বদলাচ্ছে।’
সদ্যই নীনা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বিয়ে কোনও সিনেমার গল্পের মতো সুন্দর ছিল না। তাঁর কথায়, তিনি এখন আর ভালবাসা বোঝেন না, তেমন বিশ্বাস ও করেন না। তিনি কেবলমাত্র সন্তানের প্রতি ভালবাসাই বোঝেন। একটা সময়ে তিনি মনে করেছিলেন, তিনি এ নিয়ে বই ও লিখবেন। তাঁকে প্রশ্ন করা হয়, নীনা কেন ৫০ বছর বয়সে বিয়ে করেন? অভিনেত্রী সোজাসাপ্টা জবাব দেন, তিনি বিয়েতে বিশ্বাস করেন না। কিন্তু তিনি বুঝেছিলেন, সমাজে থাকতে গেলে কিছু নিয়ম মানতে হয়। সেই কারণে বিয়ে করা তাঁর প্রয়োজন বলে মনে হয়েছিল। নীনা বলেছিলেন, তিনি নিজের ভুল থেকে শিখেছেন।
নীনা আরও বলেন, যখন তিনি বাইরে যেতেন, তখন লোকেরা তাঁকে অদ্ভুত চোখে দেখত। কিন্তু বিয়ের পর সেই দৃষ্টি বদলে যায়। তিনি বলেন, এই কথা বলতে ভাল লাগে না, তবে সত্যি এটাই যে বিয়ে করলে সব ঠিক হয়ে যায়। তাঁর এই বক্তব্যে একটা কথা স্পষ্ট হয়ে যায় যে, তিনি মনে করেন সমাজ আজও একজন অবিবাহিত মহিলাকে আলাদা চোখে দেখে। নীনা গুপ্তা সবসময় তাঁর কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেছেন এই সাক্ষাৎকারে।
(Feed Source: abplive.com)
