
অস্কার বিজয়ীরা কী কী সুবিধা পান ?
সিনেমা জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হলো ‘অস্কার’। আমরা অনেকেই ভাবি এই সম্মান প্রদানের পাশাপাশি হয়ত মোটা অঙ্কের টাকাও দেওয়া হয় বিজয়ীদের। কিন্তু না, বিজয়ীরা কোনও টাকা পান না। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা ছবি বা সেরা পরিচালক সহ কোনও বিভাগের জন্যই নগদ টাকার পুরস্কার প্রদান করে না। তবে সুবিধা পান অন্যভাবে।
অস্কারের এই আইকনিক মূর্তি সোনার প্রলেপযুক্ত হয়। কিন্তু অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী, বিজয়ীরা কোনও ভাবেই এটি বিক্রি করতে পারবেন না। এই অস্কার মূর্তিটি তৈরি করতে ভারতীয় মুদ্রায় খরচ হয় প্রায় ৩৬,০০০ টাকারও বেশি।
বিজয়ীরা কী কী সুবিধা পান ?
১. অস্কার জেতার পর চলচ্চিত্র জগতে তাঁদের সম্মান ও দর বৃদ্ধি পায়। একটি রিপোর্ট অনুযায়ী, অভিনেতাদের আয় প্রায় ২০% বৃদ্ধি পেতে পারে।
২. অস্কার জেতার পর বিজয়ীরা বড় বড় ব্র্যান্ডের চলচ্চিত্রে মূল চরিত্রে সুযোগ পান।
৩. বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন সংস্থার হয়ে মোটা টাকার বিনিময়ে ব্র্যান্ডের প্রচারের অনুমোদন পান।
৪. যেসব চলচ্চিত্র সেরা ছবি বা অন্যান্য বিভাগে অস্কার জিতেছে, তাদের টিকিট বিক্রি এবং স্ট্রিমিং-এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
কোন কোন অভিনেত্রী-অভিনেতারা মনোনীত হয়েছিলেন ?
অভিনেতা
মাইকেল বি জর্ডান (সিনার্স), লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ভাগনার মউরা (দ্য সিক্রেট এজেন্ট), ইথান হক (ব্লু মুন) এবং টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম)।
অভিনেত্রী
জেসি বাকলি (হ্যামনেট), এমা স্টোন (বুগোনিয়া), কেট হাডসন (সং সাঙ ব্লু), রোজ বাইর্ন (ইফ আই হ্যাড লেগস আইড কিক ইউ) এবং রেনাতে রাইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু)।
(Feed Source: abplive.com)
