রোহিত-কোহলির টেস্ট থেকে অবসরের নেপথ্যে কি গম্ভীর? ভারতীয় দলের কোচ নিজে কী বললেন?

গৌতম গম্ভীরকে অবশ্য কাঠগড়ায় তোলা হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে তিক্ততার জন্য। অনেকের মতে, গৌতির জন্যই টেস্ট থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলেন রো-কো।

কোচ হিসাবে তিনি সাদা বলের ক্রিকেটে সফল। তবে টেস্টে প্রত্যাশাপূরণ করতে পারেননি।

গৌতম গম্ভীরকে অবশ্য কাঠগড়ায় তোলা হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে তিক্ততার জন্য। অনেকের মতে, গৌতির জন্যই টেস্ট থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলেন রো-কো।

এবার এ নিয়ে মুখ খুললেন স্বয়ং গম্ভীর। বলেছেন, ‘আমিও মানুষ। আমিও ভুল করতে পারি। ক্রিকেটারেরাও ভুল করতে পারে।’

গম্ভীর বলেছেন, ‘আমিও গত ১৮ মাসে কিছু ভুল কাজ করেছি। সেগুলো থেকে পালাচ্ছি না। স্বীকার করছি।’

গম্ভীর এ-ও বলেছেন, ‘ভাল মানসিকতা নিয়ে ভুল কাজ ভাল। কিন্তু খারাপ মানসিকতা নিয়ে ভুল কাজ ঠিক নয়।’
রোহিত শর্মা, বিরাট কোহলিদের কি আরও ভালভাবে সামলানো যেত? সরাসরি নাম না করেও গম্ভীর জানিয়েছেন, তিনিও মানুষ ও তিনিও ভুল করতে পারেন।
নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্টে বিপর্যয়ের পরে কোচ গম্ভীর ও অধিনায়ক রোহিতকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপরই বিভিন্ন বিধিনিষেধ আনে বোর্ড
ক্রিকেটারদের স্বাধীনতা খর্ব করা হয়। যার মধ্যে অন্যতম, বিদেশ সফরের সময় স্ত্রী-পরিবারকে নিয়ে যাওয়া।
এরপরই টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করেন রোহিত ও কোহলি।
সেই সময় গম্ভীরের দিকে আঙুল উঠেছিল। – IANS
(Feed Source: news18.com)