SRH New Captain IPL 2026: সুন্দরী CEO-র খিদে মিটিয়েই রাতারাতি বিরাট প্রমোশন? বিশ্বজয়ী নক্ষত্রকে IPL ক্যাপ্টেনসি ‘বিতর্কিত’ কাব্যর

SRH New Captain IPL 2026: সুন্দরী CEO-র খিদে মিটিয়েই রাতারাতি বিরাট প্রমোশন? বিশ্বজয়ী নক্ষত্রকে IPL ক্যাপ্টেনসি ‘বিতর্কিত’ কাব্যর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠিক ১০ দিন পরেই আসন্ন আইপিএলের (IPL 2026) পর্দা উঠছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ২৮ মার্চ ওপেনিং ম্যাচে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ (Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, RCB vs SRH)। আর তার আগেই কাব্য মারানের (Kavya Maran) সংসারে বড় বদল ঘটে গেল। ক্যাপ্টেনসির গুরুদায়িত্ব দেওয়া হল সদ্য় ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপ জেতা তারকা ঈশান কিষানকে (Ishan Kishan)। তাঁর ডেপুটি হিসেবে সহ-আধিনায়কত্ব পেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।

প্যাট কামিন্সকে সরিয়ে দায়িত্বে ঈশান কিষান?

সানরাইজার্স বিবৃতি দিয়ে জানিয়েছে যে, পিঠের নীচের দিকের চোটের কারণে শুরুর বেশ কয়েকটি ম্যাচে প্যাট কামিন্স খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে দায়িত্ব সামলাবেন পটনার ২৭ বছরের ক্রিকেটার। গতবার আইপিএল নিলামে ১১.২৫ কোটি টাকায় কাব্য দলে নেন ঈশানকে। অরেঞ্জ আর্মির হয়ে দ্বিতীয় মরসুমেই পেয়ে গেলেন বিরাট প্রমোশন। আইপিএলে না হোক, তবে নেতা হিসেবে কিন্তু ঈশান ঘরোয়া ক্রিকেটে প্রমাণিত। টপ-অর্ডারের ব্যাটার ঈশান সৈয়দ মুসতাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন। ঝাড়খণ্ডের ইতিহাসে প্রথমবার এই ট্রফি আসে ঈশানের ক্যাপ্টেনসিতেই।

সেটব্যাক থেকে কামব্যাক

২০২২ সালের শেষের দিকে ঈশান নিজেকে ঘরোয়া ক্রিকেট থেকে সরিয়ে রাখার চরম পরিণাম ভোগ করেছিলেন। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকেই শুধু বাদ পড়েননি ঈশান, বন্ধও হয়ে গিয়েছিল জাতীয় দলের দরজা। তবে সেটব্যাকই হয়ে যায় ঈশানের কামব্যাকের মন্ত্র। সৈয়দ মুসতাক আলিতে ১০ ম্যাচে ঈশান ১৯৭-এর বিস্ময়কর স্ট্রাইক-রেটে ৫১৭ রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান শিকারিও হন। হরিয়ানার বিরুদ্ধে ফাইনালে ৪৯ বলে সেঞ্চুরি করে ঈশান দলকে ৬৯ রানে জেতান। ব্যাটের পাশাপাশি উইকেটের পিছনেও অবদান রাখেন ‘পকেট সাইজ ডায়নামো’। ঘরোয়া ক্রিকেট মাতিয়েই ঢুকে পড়েন ভারতের বিশ্বকাপের দলে। ৯ ইনিংসে ৩১৭ রান করেছিলেন তিনি।

প্যাট কামিন্সের কী হল?

২০২৫–২৬ সালের অ্যাশেজ চলাকালীনই পিঠে চোট পান অজি অধিনায়ক। এই সমস্যা বেশ কিছুদিন ধরেই তাঁকে ভোগাচ্ছে। গত বছরের মাঝামাঝি সময় থেকে অস্ট্রেলীয় পেসার বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। অ্যাশেজে কামিন্স মাত্র ১ ম্যাচ খেলেছিলেন। যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ে তিনি ৬ উইকেট নেন। এরপর সিরিজের বাকি ম্যাচগুলির জন্য তাঁকে বিশ্রাম দেয় অস্ট্রেলিয়া। কামিন্স টি-২০ বিশ্বকাপ থেকেও বাদ পড়েন। আইপিএল শুরুর আগে ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন তিনি। আশা করা হচ্ছে টুর্নামেন্টের পরবর্তী অংশে বা শেষ দিকের ম্যাচগুলিতে তিনি খেলতে পারবেন।

কাব্য মারান-ঈশান কিষান

ঈশান দীর্ঘদিন ধরেই অদিতি হুন্ডিয়ার সঙ্গে সম্পর্কে আছেন। তবে বিভিন্ন সময়ে নেটপাড়ায় বিস্তর গুঞ্জন শোনা গিয়েছে কাব্য ও ঈশানের সম্পর্ক নিয়ে। তবে সেই সম্পর্কের ভিত্তিতে কোনও মজবুত প্রমাণ কখনই পাওয়া যায়নি যদিও। কৃত্তিম মেধা বা ফটোশপের হাত ধরে কাব্য-ঈশানের অনেক বানানো ছবিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে। না জেনে বুঝেই অনেকে বলা কওয়া শুরু করেছেন যে,  সুন্দরী CEO-র মনের খিদে মিটিয়েই রাতারাতি বিরাট প্রমোশন পেলেন ঈশান।

আইপিএলের আগে বিতর্কে কাব্য

কাব্যর সানরাইজার্স হায়দরাবাদের সিস্টার ফ্র্যাঞ্চাইজি-সানরাইজার্স লিডস। যারা দ্য হান্ড্রেড ক্রিকেট লিগ খেলে ব্রিটেনে। আসন্ন লিগে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে ২.৩৫ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স লিডস। কাব্য নিজে নিলামে হাজির ছিলেন। ভারত-পাকিস্তানের সম্পর্ক যেখানে তলানিতে, সেখানে কী করে ভারতীয় মালিকানধীন টিম হয়ে একজন পাকিস্তানিকে সই করাতে পারে দল! এই মর্মেই কাব্যর বিস্তর সমালোচনা হচ্ছে নেটপাড়ায়। এমনকী আইপিএলে এসআরএইচ বয়কটের ডাকও দিয়েছেন ভক্তরা।

(Feed Source: zeenews.com)