জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত হলেন বিশ্ববিখ্যাত কার্টুন, ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা (Tsutomu Shibayama)। ফুসফসে ক্যানসার সংক্রমনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর। খবরটি জানিয়েছে জাপানি অ্যানিমেশন স্টুডিও এশিয়া-ডু, যা আজিয়া-ডু অ্যানিমেশন ওয়ার্কস নামে পরিচিত।
এই মৃত্যুসংবাদে, কোম্পানি বলেছেন, ‘আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ও সিইও, সুতোমু শিবায়ামা ৬ মার্চ ল্যাং ক্যানসারে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর।’
শিবায়ামা ডোরেমনের সিরিজ ও সিনেমা পরিচালনার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে ডোরেমন সিরিজ়ের দায়িত্বে ছিলেন। তাছাড়াও এর আগে, অনেক শো-তে অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে তিনি কাজ করেছেন। যেমন, ‘ডোকোনজো গায়েরু’ ও ‘গানসো টেনসাই বাকাবন’।
তাঁর মৃত্যুসংবাদে বলা হয়েছে, ‘তিনি ডোরেমন টিভি সিরিজ়ে চিফ ডিরেক্টর (Chief Director) হিসেবে কাজ করেছেন। এবং বিভিন্ন প্রোজেক্টে ডিরেক্টর ও জেনারেল ডিরেক্টার হিসেবেও কাজ করেছেন। যেমন, নিনতামা রানতারো, চিবি মারুকো-চান ও মাজিমে নি ফুমাজিমে কায়েকেতসু জো়রোরি’।
পরিবারের ইচ্ছা অনুযায়ী, ঘনিষ্ট পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য ব্যক্তিগতভাবে সম্পন্ন করা হয়। স্টুডিও থেকে বলা হয়েছে, ‘আমরা অনুরোধ করছি কেউ ফুল, টাকা বা সমবেদনা জানাতে সরাসরি আসা থেকে বিরত থাকুন’।
কোম্পানি জানিয়েছেন, তিনি বেঁচে থাকতে তাঁর ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা ও সমর্থন পেয়েছিলেন, যার জন্য তাঁরা অনেক কৃতজ্ঞ।
শিবায়ামার জনপ্রিয় সৃষ্টি ডোরেমন-এর গল্পে দেখা যায়, ২২ শতকের এক বিড়ালের মতো এক রোবট, ডোরেমন সময়ে পিছিয়ে এসে এক সরল ও অদক্ষ ছেলে নোবিতা নোবিকে সাহায্য করে, এবং তাকে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সাহায্য করে।
(Feed Source: zeenews.com)
