Doraemon Director Died: বন্ধ হয়েছে ডোরেমন, এবার চলে গেলেন তার স্রষ্টা: একটা গোটা প্রজন্মের মন খারাপ পরিচালকের জন্য
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত হলেন বিশ্ববিখ্যাত কার্টুন, ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা (Tsutomu Shibayama)। ফুসফসে ক্যানসার সংক্রমনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর। খবরটি জানিয়েছে জাপানি অ্যানিমেশন স্টুডিও এশিয়া-ডু, যা আজিয়া-ডু অ্যানিমেশন ওয়ার্কস নামে পরিচিত। এই মৃত্যুসংবাদে, কোম্পানি বলেছেন, ‘আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ও সিইও, সুতোমু শিবায়ামা ৬ মার্চ ল্যাং ক্যানসারে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর।’ শিবায়ামা ডোরেমনের সিরিজ ও সিনেমা পরিচালনার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে ডোরেমন সিরিজ়ের…
