BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?

BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
কলকাতা : দ্বিতীয় দফায় প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। ১১১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। দ্বিতীয় দফায় টিকিট দেওয়া হয়েছে রাজ্য বিজেপির একাধিক হেভিওয়েট মুখকে। তাঁরা কারা একনজরে দেখে নেওয়া যাক… 

  • টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী
  • যাদবপুরে বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়
  • বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ
  • এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল
  • কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি
  • নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংহ
  • রাজারহাট-গোপালপুর তরুণজ্যোতি তিওয়ারি
  • সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়
  • শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়
  • হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র
  • মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক
  • এগরায় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী
  • জলপাইগুড়ির বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী
  • ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী
  • মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়।

এছাড়া দ্বিতীয় দফার তালিকায় আরও যাদের নাম রয়েছে…

  • কসবায় বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়
  • বেহালা পূর্বের বিজেপি প্রার্থী সুনীল মহারাজ
  • বালিগঞ্জে বিজেপি প্রার্থী শতরূপা
  • জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী বিজয় ওঝা
  • মেখলিগঞ্জে বিজেপি প্রার্থী দধিরাম রায়
  • রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা
  • রানাঘাট দক্ষিণে বিজেপি প্রার্থী অসীমকুমার বিশ্বাস
  • বনগাঁ দক্ষিণে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার
  • হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল
  • সন্দেশখালিতে বিজেপি প্রার্থী সনৎ সর্দার
  • বারুইপুর পূর্বে বিজেপি প্রার্থী টুম্পা সর্দার
  • বাঁকুড়ার বিষ্ণপুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ খাঁ
  • জয়পুরে বিজেপি সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ মাহাতো
  • ময়নাগুড়ির বিজেপি প্রার্থী কৌশিক রায়
  • সাগরদিঘির বিজেপি প্রার্থী তাপস চক্রবর্তী
  • বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়
  • জঙ্গিপুরের বিজেপি প্রার্থী চিত্ত মুখোপাধ্যায়
  • জগদ্দলের বিজেপি প্রার্থী প্রাক্তন IPS রাজেশ কুমার

১৫ মার্চ পশ্চিমবঙ্গে বিধানভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার পরের দিনই রাজ্যের ১৪৪ আসনে প্রার্থিতালিকা ঘোষণা করে দিয়েছিল বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকা অনুযায়ী ৪১ জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামিয়েছে পদ্ম শিবির। প্রথম দফার নিরিখে বর্তমান বিধায়ক কিন্তু এবার আর দল প্রার্থী করনি, এমন সংখ্য়া ৮। কোথাও আবার ভরসা রাখা হয় প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদের উপর। 

কথায় বলে ওল্ড ইজ গোল্ড। এই প্রবাদেই ভরসা রেখেছে বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় সংখ্য়াগরিষ্ঠ বর্তমান বিধায়কদেরই ফের টিকিট দেয় বিজেপি। প্রথম দফার তালিকা অনুযায়ী ৪১ জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামায় পদ্ম শিবির। কোথাও আবার ভরসা রাখা হল প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদের উপর।

উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। সেখানে কোচবিহার উত্তর, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নাগরাকাটা, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়ায় মতো একাধিক কেন্দ্রে গতবার জয়ী প্রার্থীদের উপরেই ভরসা রেখেছে বিজেপি।

(Feed Source: abplive.com)