
বেঙ্গালুরু: আরসিবির অনুশীলনে স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করলেও সমস্যা পড়েছেন পেসারদর বিরুদ্ধে। বিশেষ করে ভুবনেশ্বর কুমারের একটি ইয়র্কারে ছিটকে গিয়েছিল বিরাট কোহলির স্টাম্প। যে ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছেন যে আদৌ আগামী আইপিএলে ছন্দে দেখা যাবে তো কিং কোহলিকে? এবার সেই আশঙ্কায় আরও উস্কে দিলেন ইরফান পাঠান।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রাক্তন অলরাউন্ডার বিরাট কোহলির ফর্ম নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন। এই মুহূর্তে টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে আর খেলেন না কোহলি। তিনি অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে এই দুটো ফর্ম্য়াট থেকে। শুধুমাত্র ওয়ান ডে খেলেন। তাও আবার সারা বছরে খেলার মধ্যেই থাকেন না। এই পরিস্থিতিতে আসন্ন আইপিএল কঠিনতম হতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়কের জন্য, এমনটাই মনে করেন পাঠান। তিনি বলছেন, ”বিরাট কোহলিকে নিয়ে অনেকের অনেক প্রত্যাশা রয়েছে। তবে এবার কিছুটা আলাদা পরিস্থিতি। ও এখন আর টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটে খেলে না। শুধুমাত্র আইপিএল ও জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলে। মাত্র একটা ফর্ম্য়াট খেলা প্লেয়ারের পক্ষে সারাবছর ছন্দ ধরে রাখাটা একটু চাপের। তবে বিরাট এর আগেও পারফর্ম করেছে। রান করেছে। এমনকী যখন কয়েক মাস বিশ্রামের পর ও ফিরে এসেছিল, ওর কাছে কোনও সমস্যাই হয়নি রান করাটা ওয়ান ডে ফর্ম্যাটে।”
এরপরই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের নায়ক আরও বলেন, ”টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে খেলার মধ্যে দীর্ঘ সময় না থাকলে ছন্দ পাওয়াটা কিছুটা চাপের হয়ে যায়। তাই কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তেই হয়। কিন্তু বিরাট আলাদা জাতের। এর আগেও অনেক চ্যালেঞ্জ সামলেছে দারুণভাবে। আমি আশাবাদী এবারও ওর ব্যাটে রান দেখতে পাব।”
গত নিলাম থেকে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নিয়েছে ভুবনেশ্বর কুমারকে। ভারতের জার্সিতে সাম্প্রতিক সময়ে আর খেলতে দেখা যায় না তাঁকে। কিন্তু এখনও যে বলকে রীতিমত কথা বলান তা আবার দেখিয়ে দিলেন ভুবি। দলের তারকা বোলারের বিরুদ্ধেই নেটে ব্য়াটিং সারছিলেন কোহলি। ভুবনেশ্বর নিজের ঠিকানা লেখা ইয়র্কারের জন্য বেশ জনপ্রিয়। এদিনও এমনই এক ইয়র্কার মারেন ভুবি, তাও আবার কোহলির পা লক্ষ্য করে। সেই ইয়র্কারের ঝাঁঝে আরেকটু হলেই কোহলি মুখ থুবড়ে পড়ছিলেন। কোনওক্রমে বিরাট সেই বল এড়ান। তবে এই ভিডিও দেখে কিন্তু আরসিবি সমর্থকরা বেশ উৎসাহিত হচ্ছেন।
(Feed Source: abplive.com)
