‘সরকে চুনর তেরে’-র জন্য আরও সমস্যায় নোরা ফতেহি! জারি হল ফতোয়া!

 ‘সরকে চুনর তেরে’-র জন্য আরও সমস্যায় নোরা ফতেহি! জারি হল ফতোয়া!

কলকাতা: সমস্যা কাটছে না তো বটেই, বরং বাড়ছে!  নোরা ফতেহি (Nora Fatehi) ও সঞ্জয় দত্তের (Sanjay Dutta)-র গান  ‘সরকে চুনর তেরে’ নিয়ে শুরু হয় যাবতীয় বিতর্ক। ইতিমধ্যেই এই গানের অশ্লীল লিরিক্সের কারণে তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তাঁদের ডেকে পর্যন্ত পাঠানো হয়েছে। গানটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই যাবতীয় সমাজমাধ্যম থেকে গানটি সরিয়ে নেওয়া হয়েছে। আর এবার উত্তরপ্রদেশের আলিগড়ের এক মুফতি নোরার বিরুদ্ধে ফতোয়া জারি করলেন। কী বলা হয়েছে সেখানে?

এই গানটির যাবতীয় লিরিক্সের তীব্র সমালোচনা করেছে আলিগড়ের একটি ধর্মীয় সংস্থা। নোরা ফতেহির বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন তাঁরা। ধর্মীয় সংস্থাটির দাবি, ‘সরকে চুনর তেরি সরকে’ গানে এমন কিছু বিষয়বস্তু রয়েছে, যা তাঁদের মনে হয়েছে আপত্তিকর এবং তাঁদের ধর্মীয় শিক্ষার পরিপন্থী। এই সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ধরণের গান ‘হারাম’ এবং ‘গুনাহ-এ-কাবিরা’। এই ধরণের গান সমাজের ওপর কুপ্রভাব ফেলতে পারে ও ধর্মীয় শিক্ষায় আঘাত হানতে পারে।

ফতোয়া হল ধর্মীয় আইন। এই আইনে যাঁরা বিশেষজ্ঞ, তাঁদের মুফতি বলে উল্লেখ করা হয়। এই ফতোয়া নির্দিষ্ট বিষয়ে প্রদত্ত একটি অ-বাধ্যতামূলক আইনি মতামত। এটি রাষ্ট্রকর্তৃক আইনে বলবৎযোগ্য নয়। তবে এই ধরণের ফতোয়া জারি করায়, আরও বিপাকে পড়েছেন নোরা! ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় এসে এই গানে পারফর্ম করা নিয়ে ক্ষমা চেয়েছেন। কান্নাকাটি করে নোরা জানিয়েছেন, হিন্দি তাঁর মাতৃভাষা নয়। তিনি বুঝতে পারেননি বিষয়টা এতটা গুরুতর হয়ে যাবে।

প্রসঙ্গত, আইনি সমস্যায় পড়েছেন বাদশাও! বাদশার ‘টটীরী’ আর দ্বিতীয়ত সঞ্জয় দত্ত আর নোরা ফতেহির ‘সরকে চুনর তেরে’ গানটির জন্যই সমন পাঠানো হয়েছে তাঁদের। প্রথম গানটির জন্য ওই মিউজিক ভিডিওর পরিচালক পরিচালক মাহি সন্ধু এবং প্রযোজক হিতেনকে সমন পাঠানো হয়েছে। পাশাপাশি, সরকে চুনর তেরে’ গানটির জন্য সমন পাঠানো হয়েছে, নোরা ফতেহি, সঞ্জয় দত্ত, গানের প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ এবং পরিচালক কিরণ কুমারকে সমন পাঠানো হয়েছে।

বাদশার গানের জন্য যে ব্যক্তিদের সমন পাঠানো হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ মার্চ, দুপুর সাড়ে ১২টায় প্রয়োজনীয় যাবতীয় নথি-সহ উপস্থিত থাকতে হবে। আরও বলা হয়েছে, উপস্থিত না থাকলে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে অভিযুক্তদের বিরুদ্ধে। অন্যদিকে ‘সরকে চুনর তেরে’ গানটির জন্য যাঁদের সমন পাঠানো হয়েছে, তাঁদের ২৪ মার্চ উপস্থিত থাকতে বলা হয়েছে। এখানেও বলা হয়েছে যে, এই গানের কনটেন্ট যৌন ইঙ্গিতপূর্ণ, অসম্মানজনক ও ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের বিধি লঙ্ঘন করেছে।

(Feed Source: abplive.com)