
কলকাতা: প্রথমে ছবির নাম বদল হয়েছে। কিন্তু তারমধ্যেই খবর পাওয়া যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে সলমন খান (Salman Khan) আগামী ছবির মুক্তি! সলমন খানের (Salman Khan) সিনেমা ‘ব্য়াটেল অফ গহলওয়ান’ (Battle Of Galwan)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে, ‘মাতৃভূমি-মে ওয়ার রেস্ট ইন পিস’। শোনা গিয়েছে, এই ছবির বেশ অনেক অংশেরই নতুন করে শ্যুটিং করতে হবে। সেই কারণেই নাকি পিছিয়ে যাচ্ছে এই সিনেমার মুক্তি। তবে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও, কেন ফের নতুন করে শ্যুটিং করতে হচ্ছে সলমনের নতুন সিনেমার? কেন এত টাকার নয়ছয়?
জানা যাচ্ছে, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, গায়ক, অভিনেতা প্রশান্ত তামাং (Prashant Tamang)। কিন্তু জানুয়ারি মাসে তাঁর মৃত্যু হয়। তিনি সিনেমার অর্ধেক শুটিং করে ফেলেছিলেন। কিন্তু তাঁর চলে যাওয়ার পরে, অনেক জরুরি দৃশ্যই অসম্পূর্ণ রয়ে যায়। সেই কারণে সিনেমাটি অসম্পূর্ণ রয়ে গিয়েছে। প্রশান্ত তামাং ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছিলেন। প্রশান্ত তামাংয়ের শ্যুটিংয়ের আলাদা সময়সূচী ছিল। কিন্তু তিনি না থাকার কারণে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে সিনেমার গল্পের গতি। প্রশান্ত চলে যাওয়ার পরে, প্রথমে ভাবা হয়েছিল, তাঁর অংশের গল্পটা পরিবর্তন করে ফের শুট করা হবে। কিন্তু তাঁর চরিত্রটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণে একদিকে যেমন গল্প বদলে ফেলা সম্ভব নয়, তেমনই অনেকটা বাড়তি খরচ ও হয়ে যাবে।
সূত্রের খবর, অনেক গুরুত্বপূর্ণ চরিত্রেই প্রশান্ত তামাংয়ের উপস্থিতি ছিল। তিনি না থাকার কারণে, ছবির গল্প এগিয়ে নিয়ে যাওয়াই সমস্যার হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ছবিটি এমন জায়গায় আটকে রয়েছে যে গল্প পরিবর্তন করাও বেশ দুরূহ ব্যাপার। এখন নির্মাতারা অন্য পথ খুঁজছেন, যেমন অন্য কোনও নতুন অভিনেতা নেওয়া অথবা এআই এবং ভিএফএক্স-এর সাহায্য নিয়ে প্রশান্ত তামাংয়ের অসমাপ্ত দৃশ্যগুলো সম্পূর্ণ করা। তবে তা কতটা সম্ভব বা বিশ্বাসযোগ্য হবে তা নিয়ে বেশ চিন্তায় রয়েছে নির্মাতারা।
প্রসঙ্গত, ১৬ মার্চ সলমন খান একটি পোস্ট করে জানান, তাঁর আগামী ছবির নাম আর ‘ব্য়াটেল অফ গহলওয়ান’ হবে না। ছবির নাম পরিবর্তিত হয়ে হয়েছে, ‘মাতৃভূমি- মে ওয়ার রেস্ট ইন পিস’। সলমনের আরও বার্তা, ছবিটি শুধু যুদ্ধকেন্দ্রিক করে গড়ে তুলতে চান না নির্মাতারা। তাঁরা যুদ্ধের থেকে আরও অনেক বেশি কিছু ছবির মধ্যে দিয়ে তুলে ধরতে চান। এখনও পর্যন্ত খবর, ছবিটি এপ্রিল মাসের ১৭ তারিখ মুক্তি পাবে। তবে এখন শোনা যাচ্ছে, ছবিটি পিছিয়ে অগাস্ট মাসের মাঝামাঝি মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এই বিষয়ে।
(Feed Source: abplive.com)
