Zoji La Pass Avalanche: জোজি লা পাসে মৃত্যুতাণ্ডব; ভয়ংকর তুষারধসে চাপা পড়ল সব, প্রকৃতির রুদ্ররোষে কত মৃত্যু?

Zoji La Pass Avalanche: জোজি লা পাসে মৃত্যুতাণ্ডব; ভয়ংকর তুষারধসে চাপা পড়ল সব, প্রকৃতির রুদ্ররোষে কত মৃত্যু?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জোজিলায় (Zojila Pass) যন্ত্রণা! জম্মু ও কাশ্মীর (J&K) এবং লাদাখের (Ladakh) মধ্যে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ এই জোজিলা পাস (Zojila Pass)। এহেন জোজিলায় প্রকৃতির ভয়ংকর রুদ্ররোষ! নামল ভয়াবহ তুষারধস (Zojila Avalanche)। সেই তুষারধসে  (Zojila Avalanche) মারা গেলেন (death toll in Zojila Pass avalanche) ৭ জন। বিপর্যস্ত শ্রীনগর-লেহ জাতীয় সড়ক (Srinagar-Leh highway/NH-1)।

জোজি লা

জোজি লা হিমালয়ের একটি উঁচু পার্ব্যত গিরিপথ। এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল এবং লাদাখের কারগিলে অবস্থিত। গিরিপথটি এর পশ্চিমে কাশ্মীর উপত্যকাকে উত্তর-পূর্বে দ্রাস ও আরও পূর্বে সিন্ধু উপত্যকার সঙ্গে সংযুক্ত করে। হিমালয় পর্বতের পশ্চিম অংশে অবস্থিত শ্রীনগর এবং লেহ-র মধ্যে এনএইচ-১ এই গিরিপথ দিয়েই গিয়েছে। ১১৫৭৫ ফুট উঁচুতে অবস্থিত জোজিলা পাস প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রসঙ্গত, জোজি লা মানে– ‘তুষারঝড়ের গিরিপথ’।

জোজিলায় মৃত্যুদূত

যে-জায়গার নামের অর্থ ‘তুষারঝড়ের গিরিপথ’ সেখানে যে তুষারঝড় হবে, সেটাই তো স্বাভাবিক। ঘটলও তেমন। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হল জোজি লা পাস। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মধ্যে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জোজিলা পাসে আচমকা তুষারধস নামে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। আরওো অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার জেরে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে। ধসের কারণে মাঝপথে আটকে পড়েছেন বহু পর্যটক। বরফের নীচে চাপা পড়ে রয়েছে একাধিক গাড়ি।

যুদ্ধকালীন তৎপরতায়

খবর পাওয়া মাত্রই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলসূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক থেকে বরফ সরানোর কাজ অত্যন্ত দ্রুতগতিতে চলছে। আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধার করে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ক্রিকেটার শিখর ধাওয়ানও এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন।

নয়নাভিরাম কিন্তু বিপজ্জনক

৪৩৪ কিলোমিটার দীর্ঘ শ্রীনগর-লেহ জাতীয় সড়কটি কাশ্মীর উপত্যকার সঙ্গে লাদাখের যোগাযোগের প্রধান মাধ্যম। কিন্তু নয়নাভিরাম এই পথটি শীতকালে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। সেই হিসেবে রাস্তাটিকে অনায়াসে ‘ভয়ংকর সুন্দর’ অ্যাখ্যা দেওয়া চলে। প্রবল তুষারপাত এবং ধসের কারণে শীতে এই রাস্তাটি প্রায়শই বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন। এবং দীর্ঘস্থায়ী এই সমস্যা সমাধানে জোজিলা পাসে অত্যাধুনিক টানেল নির্মাণের কাজ চলছে।

(Feed Source: zeenews.com)