US Drops Bunker Buster On Iran: এবার ৯০০ কেজির ভয়ংকর বিধ্বংসী প্রাণঘাতী বাংকার বাস্টার ফেলল আমেরিকা

US Drops Bunker Buster On Iran: এবার ৯০০ কেজির ভয়ংকর বিধ্বংসী প্রাণঘাতী বাংকার বাস্টার ফেলল আমেরিকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাতের আকাশ আগুনে কমলা! সঙ্গে ভয়াবহ শব্দ! ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে (city of Isfahan) এক শক্তিশালী বিমান হামলার খবর পাওয়া গিয়েছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ অভিযানে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। হামলার পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বিশাল বিস্ফোরণের (massive explosion in Iran) দৃশ্য দেখা যাচ্ছে।

ইসফাহানে

ইরানের শহর ইসফাহানের এক বিশাল অস্ত্রাগার (Ammunition Depot) লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ইসফাহান শহরটি ইরানের পারমাণবিক কর্মসূচির এক অন্যতম প্রধান কেন্দ্র। সেখানে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

বাংকার বাস্টার বোমা

এই হামলায় ২০০০ পাউন্ড ওজনের শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে, যা মাটির গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্যাপশন ছাড়াই একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়োটিতে রাতের আকাশে একের পর এক বিস্ফোরণ এবং আগুনের লেলিহান শিখা দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা এখনও স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পাল্টা হামলা

তবে এই উত্তেজনার মধ্যেই ইরান দাবি করেছে, তারা ইসফাহানের আকাশে একটি মার্কিন MQ-9 Reaper ড্রোন গুলি করে নামিয়েছে। অন্য দিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে জেরুজালেমেও সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানা গিয়েছে।

ট্রাম্পের হুঁশিয়ারি

গত এক মাস ধরে চলা এই সংঘাতের আবহে ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি দ্রুত আলোচনায় না আসে, তবে ইরানের জ্বালানি এবং পারমাণবিক পরিকাঠামোয় ব্যাপক ধ্বংসলীলা চালানো হবে।

(Feed Source: zeenews.com)