Rahul Arunaday Banerjee: তালসারির সমুদ্রের পাড়ে শ্যুটিংয়ের সিন প্রকাশ্যে৷ এসেছে৷ এটাই অভিনেতা রাহুলের জীবনের শেষ শ্যুটিং৷ কাজের মধ্য দিয়েই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা৷ ভিডিও দেখে চোখে জল এসেছে ভক্তদের৷
শ্যুটিংস্থলে কেন ছিলেন না কোনও চিকিৎসক? সে প্রশ্নও তুলেছেন অনেকে৷ প্রয়োজনীয় আপৎকালীন চিকিৎসক থাকলে, দ্রুত চিকিৎসক থাকলে অভিনেতা বেঁচে যেতে পারতেন বলেও মনে করছেন তাঁর অনুরাগীরা।
কলকাতা: টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই, এটা যেন কোনভাবেই মেনে নেওয়া যাচ্ছে না৷ অভিনেতার আকস্মিক মৃত্যুতে পাথর টলিপাড়া সহ গোটা বিজয়গড় এলাকা৷ মুহূর্তের মধ্যে যেন বদলে গিয়েছে বিজয়গড়ের পরিবেশ৷ রাহুল দা আর নেই, এই কথা কোনওভাবেই মানতেই পারছেন না ভোলেবাবা পার করেগা ধারাবাহিকের অভিনেত্রী শ্বেতা মিশ্র। আধ ঘণ্টা আগেও একসঙ্গে শুটিং করেছেন তাঁরা। তারপরই কী ঘটে গেল, তা এখনও কেউই বুঝতে পারছেন না৷
তালসারির সমুদ্রের পাড়ে শ্যুটিংয়ের সিন প্রকাশ্যে৷ এসেছে৷ এটাই অভিনেতা রাহুলের জীবনের শেষ শ্যুটিং৷ কাজের মধ্য দিয়েই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা৷ ভিডিও দেখে চোখে জল এসেছে ভক্তদের৷ শেষবারের মতো যেন নিজেকে উজার করে দিয়েছেন রাহুল৷
সাগরপাড়ে হলুদ রঙের শার্ট ও জিন্স পরে খোশমেজাজে শ্বেতার সঙ্গে কথা বলছেন রাহুল৷ তারপর চায়ের কাপ হাতে নিয়ে কিছু বোঝানোরও চেষ্টা করছিলেন অভিনেতা৷ রাহুলের এই শ্যুটিংয়ের দৃশ্য দেখে চোখে জল এসেছে ভক্তদের৷
তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । আপাতত সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হচ্ছে কাঁথি মহকুমা হাসপাতালে। মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।
পরিবারের ইচ্ছে অনুযায়ী, কোনও স্টুডিও বা নন্দন চত্বরে রাহুলের দেহ রাখা হয়নি। সাদা কুর্তিতে পাথর হয়ে যাওয়া প্রিয়াঙ্কা সরকার আর ১১ বছরের সন্তান সহজ-এর উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগতভাবে শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ টলিউডের বহু নক্ষত্র। সিপিম নেত্রী দীপ্সিতা ধর-এর নেতৃত্বে বামপন্থী সমর্থকদের কণ্ঠে শোনা যায় ‘ইন্টারন্যাশনাল’ গান।
উল্লেখ্য, গোটা ইউনিট তালসারি থেকে ফিরে এসেছে। কিন্তু মঙ্গলবারও শ্যুটিং শুরু হয়নি, ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের। টালিগঞ্জের মুভিটন স্টুডিও তে গিয়ে দেখা গেল খাঁ খাঁ করছে স্টুডিও। কোনও কলাকুশলী ও অভিনেতারা আসেননি। রাহুলকে ছাড়া ধারাবাহিকের ভবিষ্যৎ কি হতে চলেছে সে বিষয়ে কেউ নিশ্চিত নন।
(Feed Source: news18.com)