
Donald Trump: ফের ইরানে হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২-৩ সপ্তাহে সাংঘাতিক আক্রমণ হতে চলেছে ইরানের উপর, হুমকি ট্রাম্পের।
গত ১৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়েছে। সূত্রপাত ইরানের তৎকালীন সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু দিয়ে। তেহরানে যে কম্পাউন্ডে আয়াতোল্লা আলি খামেনেই ছিলেন, সেটিই গুঁড়িয়ে দেয় মার্কিন সেনা। আয়াতোল্লা আলি খামেনেইয়ের সঙ্গে এই হামলায় মৃত্যু হয় তাঁর স্ত্রী, মেয়ে-জামাই এবং নাতনিরও। এরপর থেকেই ফুঁসে উঠেছে ইরান। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরান স্পষ্ট ভাষায় জানিয়েছিল প্রতিশোধ নেমে তারা। তারপর থেকে হামলা, পাল্টা-আক্রমণ চলছেই। আর তার জেরে আন্তর্জাতিক বাজারে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম। মহার্ঘ হয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডার। দাম বেড়েছে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারেরও। এর পাশাপাশি দাম বেড়েছে এলপিজি- র। যার ফলে কলকাতায় অটো ভাড়া বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতিতে, সম্প্রতি ইতিবাচক বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ২ দিন ধরে ইরানের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। আগামী ৫ দিন ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে না আমেরিকা। ট্রাম্পের এই দাবি সামনে আসার পরই প্রশ্ন উঠছিল তাহলে কি এবার যুদ্ধ শেষ হতে চলেছে ইরান এবং ইজরায়েল ও আমেরিকার মধ্যে? এর মধ্যেই নতুন দাবি করা হয়েছে ইরানের তরফে। ইরান জানিয়ে দিয়েছে ট্রাম্পের সঙ্গে কোনও আলোচনাই নাকি হয়নি। উল্টে ইরানের দাবি, তাদের পাল্টা হামলার ভয়েই পিছু হঠছে আমেরিকা।
ইরানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে আমেরিকার সঙ্গে বা ট্রাম্পের সঙ্গে তেমন কোনও আলোচনা হয়নি। যে যুদ্ধবিরতির কথা মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তা এক-পাক্ষিক। ইরান এরকম কোনও ঘোষণায় যাচ্ছে না। অর্থাৎ ৫ দিন ইরানের তাপবিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা না চালানোর কথা যে ট্রাম্প বলেছেন, তা আমেরিকার একপাক্ষিক সিদ্ধান্ত। এরকম কোনও ঘোষণায় যাচ্ছে না ইরান।
(Feed Source: abplive.com)
