Guess The Actress: সহপাঠীর সঙ্গে প্রেম, বিখ্যাত পরিচালকের সঙ্গে লিভ-ইন, তার পর বিবাহিত পুরুষকে বিয়ে করেন বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী! কে বলুন তো? পড়ুন

Guess The Actress: সহপাঠীর সঙ্গে প্রেম, বিখ্যাত পরিচালকের সঙ্গে লিভ-ইন, তার পর বিবাহিত পুরুষকে বিয়ে করেন বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী! কে বলুন তো? পড়ুন

Guess The Actress: তিনি এমন একজন নায়িকা, ইনি প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার জিতেছিলেন। সহপাঠীর সঙ্গে সম্পর্ক গড়ায় বাগদান পর্যন্ত। কিন্তু সম্পর্ক টেকে না! তার পর একজন খ্যাতনামা পরিচালকের সঙ্গে লিভ-ইন করেন তিনি! সেই সম্পর্কেও ছন্দপতন। সবশেষে বিবাহিত পুরুষকে বিয়ে করেন

Guess The Actress: সহপাঠীর সঙ্গে প্রেম, বিখ্যাত পরিচালকের সঙ্গে লিভ-ইন, তার পর বিবাহিত পুরুষকে বিয়ে করেন বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী! কে বলুন তো? পড়ুন

তিনি বলিউডের এভারগ্রিন ডিভা! ৫০ বছরের বেশি সময় পার করেছেন বলিউডে, তবু আজও তাঁর ক্যারিজমায় মশগুল আসমুদ্র হিমাচল! প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার জিতেছিলেন অভিনেত্রী! তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও কম সিনেম্যাটিক নয়! সহপাঠীর সঙ্গে প্রেম, বাগদান, বিখ্যাত পরিচালকের সঙ্গে লিভ-ইন, বিচ্ছেদের পর বিবাহিত পুরুষকে বিয়ে… কার কথা হচ্ছে বলুন তো?

তিনি শাবানা আজমি। শাবানা যখন জাভেদ আখতারের সঙ্গে সম্পর্কে জড়ান, তখন জাভেদ বিবাহিত। স্ত্রী হানি ইরানি। দুই সন্তান! এই সম্পর্ক মেনে নিতে পারেনি শাবানার পরিবার। তবুও, সব বাঁধা পেরিয়ে বিয়ে হয় দু’জনের।

বলিপাড়ার অলিতে-গলিতে কান পাতলেই শোনা যায়, শাবানা নাকি অভিনয় শুরু করার আগেই ভালবেসে ফেলেছিলেন এক অভিনেতাকে। মঞ্চাভিনেতা বেঞ্জামিন গিলানির প্রেমে পড়েছিলেন ছাত্রী থাকাকালীনই। পুণের ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআই)’য় শাবানার সহপাঠী ছিলেন বেঞ্জামিন।

১৯৭৪ সালে প্রথম পর্দায় পা রাখেন শাবানা আজমি। গুঞ্জন, সেই বছরই বেঞ্জামিন গিলানির সঙ্গে বাগদান সম্পন্ন হয় শাবানার। কিন্তু শেষমেশ সম্পর্ক টেকেনি। ভেঙে যায় বাগদান।

বেঞ্জামিনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেরিয়ারে মন দেন শাবানা আজমি। একে একে ‘স্পর্শ’ (১৯৮০), ‘আর্থ’ (১৯৮২), ‘মাসুম’ (১৯৮৩) এবং ‘মান্ডি’ (১৯৮৩)-র মতো কালজয়ী সিনেমা…!

এর মধ্যেই ঘটল আর এক ঘটনা। ইংল্যান্ডের চাকরির মায়া ছেড়ে ভারতে ফিরে আসেন শেখর কাপুর। দেব আনন্দ, চেতন আনন্দ সম্পর্কে তাঁর মামা। স্বাভাবিকভাবেই সিনেদুনিয়ার ছেলে শেখর নিজেকে সিনেমা থেকে দূরে রাখতে পারলেন না। ১৯৮৩ সালে শেখর তৈরি করলেন ঐতিহাসিক সিনেমা ‘মাসুম’। এরিক সেগালের উপন্যাসকে ভিত্তি করে তৈরি হওয়া সেই সিনেমায় ছিলেন শাবানাও।

লিউডের খবর, ‘মাসুম’ ছবির শুটিং চলাকালীনই ঘনিষ্ঠতা বাড়ে শেখর ও শাবানার। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। শোনা যায়, সাত বছর সম্পর্কে ছিলেন শাবানা ও শেখর। কানাঘুষো শোনা যায়, শাবানা এবং শেখর নাকি লিভ-ইন সম্পর্কেও ছিলেন। কিন্তু একদিন ছন্তপতন! ভেঙে যায় সাবানা আজমি আর শেখর কাপুরের সম্পর্ক

দুটি ব্যর্থ প্রেমের পর শাবানা ভালবাসা খুঁজে পান জাভেদ আখতারের কাছে। তখন জাভেদ বিবহিত। ৭০ দশকের মাঝামাঝি জাভেদ আর হানি ইরানির সম্পর্কে ভাঙন ধরে। ছ’বছরের মেয়ে আর চার বছরের ছেলেকে নিয়ে জাভেদের থেকে আলাদা হয়ে যান হানি। ১৯৮৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ আখতার।

(Feed Source: news18.com)