Mohun Bagan ISL fee: টাকাই দেয়নি: মাঝপথেই ISL থেকে ছাঁটাই মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স?

Mohun Bagan ISL fee: টাকাই দেয়নি: মাঝপথেই ISL থেকে ছাঁটাই মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স?

Mohun Bagan ISL fee:   টাকা বাকি!  নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে আগামী বছরের আইএসএল থেকে মোহনবাগান এূবং কেরালা ব্লাস্টার্সকে বাদ দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে ফেডারেশন।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ টালবাহানা, অনিশ্চিয়তা পেরিয়ে অবশেষে শুরু হয়েছে আইএসএল। কিন্তু খেলার জন্য  নাকি এখনও টাকাই দেয়নি মোহনবাগান আর কেরালা ব্লাস্টার্স! টাকা না পেলে দুটি ক্লাবকেই  আইএসএল বাদ দেওয়া হবে বলে জানিয়ে দিল ফেডারেশন।

এবছর আইএসএলে খেলছে চোদ্দটি ক্লাব। সিঙ্গল লেগ হোম-অ্যান্ড-অ্যাওয়ে ফরম্যাটে খেলা হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলির থেকে টাকা নিয়ে লিগ আয়োজন করছে AIFF। ফেডারেশন সূত্রে খবর, ৩ কিস্তিতে ৮০ লক্ষ দেওয়া কথা ক্লাবগুলি। মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকাই দেয়নি বলে অভিযোগ।

৫ মার্চের মধ্যে ৩০ লক্ষ, আবার ২৮ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে আরও ৩০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। বাকি ২০ লক্ষ দিতে হবে  আগামী ১ মের মধ্যে। প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর, দুটি ক্লাবকেই সতর্ক করেছিল ফেডারেশন। বলা হয়েছিল, নির্ধারিত সময়ে টাকা না দিলে প্রতিদিন ১ লক্ষ টাকা করে জরিমানা করা হবে। টাকা না দেওয়া দুই ক্লাবকে অতিরিক্ত সময় দিয়েছে ফেডারেশন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে আগামী বছরের আইএসএল থেকে সংশ্লিষ্ট ক্লাবকে বাদ দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে ফেডারেশন।

(Feed Source: zeenews.com)