
কীভাবে ঘটল দুর্ঘটনা?
শেষ পাওয়া খবর অনুসারে, আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে এক ভয়াবহ বিপর্যয়ে প্রাণ গিয়েছে একজনেরই। তবে আহত ৪৭ জন। এখনও পর্যন্ত ঘটনার কারণ স্পষ্ট নয়। দেশের স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো জানিয়েছেন, “এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা । ৪৭ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়েছে।” তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
আহতদের অবস্থা
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৩৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে অনুমান করা হয়েছিল, স্টেডিয়ামের একটি অংশের দেওয়াল ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। কিন্তু পরে ফুটবল দল আলিয়াঞ্জা লিমা জানায়, এটি কোনও দেওয়াল ধস বা কাঠামোগত ত্রুটির কারণে ঘটেনি। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৩৯ জনকে লিমা অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, স্টেডিয়ামের দেওয়াল বা কাঠামোর কোনও অংশ ভেঙে পড়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে পরে সেই দাবি খারিজ করা হয়েছে। ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পেরুর স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো গেরেরো জানিয়েছেন, এই ঘটনায় মোট ৪৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এদিন ঘটনার সময় আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় শয়ে শয়ে ফুটবলপ্রেমী জড়ো হয়েছিলেন। তাঁরা স্থানীয় দল আলিয়াঞ্জা লিমা-র জার্সি পরে এবং পতাকা হাতে সমর্থন জানাচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে কোথায় কী ঘটে গেল এখন ধন্দে প্রশাসন।
অন্যদিকে, দমকল বিভাগের প্রধান মারকোস পাজুয়েলো জানান, স্টেডিয়ামের দক্ষিণ দিকের গ্যালারির কাঠামো অক্ষত রয়েছে এবং কোথাও বড় ধরনের ধসের প্রমাণ মেলেনি।
ম্যাচ হবে কি? (Match Update)
এই ঘটনার মাঝেই নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার রাতে আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিতারিও দে দেপোর্তেস-এর মধ্যে ডার্বি ম্যাচ হওয়ার কথা জানিয়েছে পেরুর ফুটবল লিগ।
(Feed Source: abplive.com)
