
Sanjiv Goenka Reaction: সঞ্জীব গোয়েঙ্কা মাঠে অঝোরে কাঁদছেন! এমন দৃশ্য দেখে নেটপাড়াও আবেগি হয়ে পড়েছে। এমন ছবি সচারচর দেখা যায় না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরপিএসজি গোষ্ঠীর (RPSG Group) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka), ভারতীয় ধনকুবের ব্যবসায়ী ও বিনিয়োগকারীর সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে ভারতের ক্রিকেট ও ফুটবল। ২০২১ সালে গোয়েঙ্কা ৭০৯০ কোটি টাকায় ১০ বছরের জন্য আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মালিকানা কিনেছিলেন। এখানেই শেষ নয়। আইএসএলে (ISL) ভারতের ঐতিহাসিক ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) ৮০% মালিকানা রয়েছে। আজ গোয়েঙ্কা নিজে ৪৪৫৯০০০০০০০০ টাকার মালিক।
গোয়েঙ্কা একাধিকবার আইপিএলে বিতর্কে জড়িয়েছেন। কখনও কেএল রাহুল (KL Rahul) তো কখনও ঋষভ পন্থকে (Risabh Pant) মাঠে ভর্ৎসনা করে তুমুল সমালোচিত হয়েছেন। এমনকী গোয়েঙ্কার এহেন আচরণের জন্য প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ও লিগের জনক ললিত মোদীও (Lalit Modi) তাঁকে চরম কটাক্ষ করে বলেছেন যে, গোয়েঙ্কাকে অবিলম্বে বিসিসিআইয়ের ব্যান করা উচিত! তবে অনেকেই ভুলে যান যে, গোয়েঙ্কার খেলার প্রতি আলাদাই আবেগ কাজ করে। আর তারই প্রমাণ মিলল চলতি আইপিএলে এলএসজি-র দ্বিতীয় ম্যাচে। ঋষভ পন্থরা প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হেরেছিল। কিন্তু তারপরের ম্যাচেই লখনউ দারুণ ভাবে ঘুরে দাঁড়ায়। ১ বল হাতে রেখেই তারা ৫ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারায়। বিগত দু’বছর লিগ টেবলে সাতে শেষ করেছে লখনউ। এই জয়ের পর আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি গোয়েঙ্কা। তাঁর দু’চোখ বেয়ে জল নেমে আসে। কেঁদেই ফেলেন তিনি। সেই ছবি নেটপাড়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। চতুর্থ ওভারে প্রিন্স যাদবের বলে ঈশান কিষাণকে আউট হওয়ার পরেই গোয়েঙ্কা কান্নায় ভেঙে পড়েন।
(Feed Source: zeenews.com)
