Don’t Travel by Train: ‘খবরদার, ট্রেনে উঠবেন না’: শত্রুদেশের এই ভয়ংকর হুমকিতে আতঙ্কে গোটা দেশ; রেলে নাশকতার ছক?

Don’t Travel by Train: ‘খবরদার, ট্রেনে উঠবেন না’: শত্রুদেশের এই ভয়ংকর হুমকিতে আতঙ্কে গোটা দেশ; রেলে নাশকতার ছক?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেনে চড়বেন না (Don’t Travel by Train)! হুমকি দিল শত্রুদেশ। কাঁপল ইরান (Iran)। ইজরায়েলের সেনার তরফে এল এই হুঁশিয়ারি (Israeli military warns people in Iran)। ইরান-ইসরায়েল আমেরিকার যুদ্ধ (Iran Israel US War) বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মোড় নিয়েছে। এবারে ইরানের দিকে ধেয়ে এল একদিকে ট্রাম্পের (Donald Trump) হুমকি, অন্য দিকে ধেয়ে এল ইসরায়েলের এই হুঁশিয়ারি।

চরম সতর্কবার্তা জারি

আজ, মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি জরুরি নির্দেশিকা জারি করে ইসরায়েলি সেনার হুঁশিয়ারি, সাধারণ মানুষ যেন নির্দিষ্ট সময় পর্যন্ত যাতায়াতের জন্য কোনও ভাবেই ট্রেন ব্যবহার না করেন, অথবা রেললাইনের আশেপাশে না যান! খুব স্বাভাবিক ভাবেই ইরানে এ নিয়ে তীব্র আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। কেন নতুন করে এই হুঁশিয়ারি? বিধ্বস্ত পশ্চিম এশিয়ায় বড়সড় কোনও সামরিক অভিযানের ছক কষছে কি ইসরায়েল? ইরানের সাধারণ নাগরিকদের জন্য এই চরম সতর্কবার্তা জারি করে সেই জল্পনাই কি উসকে দিল না ইসরায়েলের সেনা?

কী আছে জরুরি সতর্কতা?

কী বলা হয়েছে চরম ওই বার্তায়? সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার ইরানি সময় রাত ৯টা পর্যন্ত গোটা দেশে ট্রেনপথে যাতায়াত থেকে সম্পূর্ণ বিরত থাকুন ইরানবাসী। এমনকি এই সময়পর্বে কোনও ট্রেন বা রেললাইনের আশেপাশেও যেন তাঁরা না থাকেন! তা সরাসরি জীবনের ঝুঁকি ডেকে আনতে পারে!

সংঘাত ও সংঘর্ষ 

ফেব্রুয়ারির একেবারে শেষ দিন থেকে আমেরিকা-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ভয়ংকর আকার নেয়। দুপক্ষের লাগাতার সংঘাত ও সংঘর্ষে গোটা পশ্চিম এশিয়া শঙ্কিত। আর সেই আবহেই দেশ জুড়ে এই সতর্কতা! যা নিঃসন্দেহে যুদ্ধজনিত আতঙ্কের পরিবেশে নতুন মাত্রার যোগ করেছে।

কোন অঞ্চলে, কোন রুটে?

খুব স্বাভাবিক ভাবেই রেলপথে হামলার কথা শুনে দ্রুত আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা দেশের মানুষ। এই সতর্কবার্তায় নির্দিষ্ট কোনও অঞ্চল বা নির্দিষ্ট কোনও রেলরুটের কথা আলাদা করে উল্লেখ করা হয়নি। তবে, গোটা ইরান জুড়েই এই সতর্কতা জারি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

যুদ্ধসমীকরণ

ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার এই যৌথযুদ্ধে মুসলিমদেশগুলির মধ্যে একটা সমীকরণ তৈরি হয়েছে। তৈরি হয়েছে বিশ্বের অন্য়ান্য দেশগুলির মধ্যেও। তা নানা ভাবে প্রভাব ফেলছে গোটা বিশ্বের ভূ-রাজনীতিতে। চাপ বাড়ছে রাষ্ট্রনেতাদের উপর, আবার সাধারণ মানুষের উপরও। ইতিমধ্যেই গ্যাস জ্বালানিতেল ইত্যাদি নিয়ে ঘোর সংকটের মুখে বিশ্ব। দিনে দিনে আরও কত সংকট তৈরি হবে, কে জানে। তাই যত তাড়াতাড়ি যুদ্ধ থামে, ততই ভালো– এমনই ভাবছেন সকলে। অপেক্ষায় কোটি কোটি মানুষ। আর তার মধ্য়েই এই রেল-হুমকি!

(Feed Source: zeenews.com)