Period Cramp: পিরিয়ডের সময় এই ৫ ফলই শত্রু! খেলেই ব্যথায় মোচড়াবে তলপেট, বাড়বে রক্তপাত! ভুল করছেন না তো?

Period Cramp: পিরিয়ডের সময় এই ৫ ফলই শত্রু! খেলেই ব্যথায় মোচড়াবে তলপেট, বাড়বে রক্তপাত! ভুল করছেন না তো?

মাসিক বা পিরিয়ডের সময় শরীরে নানা হরমোনজনিত পরিবর্তন হয়, যার ফলে পেটব্যথা, ক্লান্তি ও মুড সুইং স্বাভাবিক। এই সময়ে কী খাচ্ছেন, তা সরাসরি প্রভাব ফেলে শরীরের উপর। কিছু ফল উপকারী হলেও, কিছু ফল উল্টো অস্বস্তি বাড়াতে পারে।

মাসিক (Menstruation) চলাকালীন শরীর অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। হরমোনের পরিবর্তনের কারণে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, ফলে কিছু খাবার সহজে হজম হয় না। সাধারণভাবে ফল স্বাস্থ্যকর হলেও, এই সময়ে কিছু ফল খেলে গ্যাস, ফোলা বা অস্বস্তি বাড়তে পারে।

মাসিক ব পিরিয়ডের সময় শরীর এমনিতেই সংবেদনশীল থাকে, তার উপর খাবারের ভুল বাছাই সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু ফল এই সময়ে উল্টে পেটব্যথা, ফোলা, গ্যাস এমনকি অতিরিক্ত রক্তপাতও বাড়িয়ে দিতে পারে। অথচ না জেনেই অনেকেই নিয়মিত এই ফলগুলো খেয়ে ফেলেন। মূলত ৫টি ফল আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই সতর্ক হওয়া জরুরি—আপনিও কি সেই ভুলটাই করছেন?

কাঁচকলা এই সময় এড়িয়ে চলাই ভাল। পাকা কলা পেটের জন্য উপকারী হলেও কাঁচকলায় থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ হজমে সমস্যা তৈরি করতে পারে। এতে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও অস্বস্তি বাড়তে পারে।

তরমুজ জলসমৃদ্ধ ফল হলেও মাসিকের সময় এটি ফোলাভাব বাড়াতে পারে। এই সময় শরীরে জল ধরে রাখার প্রবণতা থাকে, ফলে তরমুজ খেলে শরীর আরও ভারী লাগতে পারে।

কমলালেবু, মুসাম্বি কিংবা অন্যান্য লেবুর মতো সাইট্রাস ফল ভিটামিন সি-তে ভরপুর হলেও এদের অম্লত্ব পেটে জ্বালা বা অস্বস্তি তৈরি করতে পারে। এতে অ্যাসিডিটি বা বমিভাবের সমস্যাও দেখা দিতে পারে।

প্যাকেটজাত শুকনো ফল, যেগুলিতে অতিরিক্ত চিনি মেশানো থাকে, সেগুলিও এড়িয়ে চলা উচিত। এগুলি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে, যা প্রদাহ, পেটব্যথা ও মুড সুইং বাড়াতে পারে।

আনারসে থাকা ব্রোমেলাইন নামের একটি এনজাইম রক্ত পাতলা করার মতো কাজ করতে পারে। ফলে অতিরিক্ত আনারস খেলে রক্তপাত বাড়তে পারে বা পেটব্যথা তীব্র হতে পারে।

“মাসিকের সময় শরীরে হরমোনের ওঠানামার কারণে হজম প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়। এই সময় অতিরিক্ত অম্লীয় বা কঠিন হজমযোগ্য ফল খেলে গ্যাস, পেটফাঁপা এবং অস্বস্তি বাড়তে পারে,” বলছেন গাইনোকলজিস্ট ডা. অনিন্দিতা চক্রবর্তী। তাহলে কী খাবেন? বিশেষজ্ঞ পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, বেরি জাতীয় ফল, আপেল এবং পাকা কলা এই সময়ে বেশি উপকারী। এগুলি সহজে হজম হয় এবং শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নিজের শরীরের কথা শোনা। যে খাবারে স্বস্তি মিলছে, সেটাই বেছে নিলেই মাসিকের দিনগুলি অনেকটাই সহজ হয়ে উঠতে পারে। (Representative Image:AI)

(Feed Source: news18.com)