Sanju Samson : ‘আপনি প্লিজ রোজ মাঠে আসবেন’, সেঞ্চুরি করেই সঞ্জু স্যামসন জানালেন, আইপিএলে কে তাঁর জন্য সব থেকে পয়া

Sanju Samson : ‘আপনি প্লিজ রোজ মাঠে আসবেন’, সেঞ্চুরি করেই সঞ্জু স্যামসন জানালেন, আইপিএলে কে তাঁর জন্য সব থেকে পয়া

Sanju Samson : চেন্নাই সুপার কিংসের সঞ্জু স্যামসন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেঞ্চুরি করে জানালেন, রবি শাস্ত্রী তাঁর জন্য লাকি চার্ম।

সেঞ্চুরি স্যামসনের।

চেন্নাই : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ দারুণ পারফরম্যান্স করার পর সঞ্জু স্যামসনের ব্যাট কিছুদিনের জন্য যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। আইপিএল ২০২৬-এ তিনি চেন্নাই সুপার কিংসের জার্সি পরলেও প্রথম তিনটি ম্যাচে পুরোপুরি ব্যর্থ হন। সমালোচনা বাড়তেই থাকে, কিন্তু সঞ্জু ব্যাট হাতে বিস্ফোরণ ঘটিয়ে সব সমালোচনার জবাব দেন এদিন।