Nostradamus Gold Prediction: সোনার দাম এবার কোন এভারেস্টে গিয়ে পৌঁছবে? অবিশ্বাস্য সোনা-ভবিষ্যদ্বাণী নস্ট্রাদামুসের

Nostradamus Gold Prediction: সোনার দাম এবার কোন এভারেস্টে গিয়ে পৌঁছবে? অবিশ্বাস্য সোনা-ভবিষ্যদ্বাণী নস্ট্রাদামুসের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোনা-রুপো-তামা নিয়ে বারবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর কথাই শোনা যায়। কিন্তু আমরা অনেক সময়েই খেয়াল রাখি না, এ নিয়ে নস্ট্রাদামুসেরও ভবিষ্যদ্বাণী (Nostradamus Gold Prediction) রয়েছে। কী বলেছেন তিনি? সোনার দাম কি আরও বাড়বে? না কি অচিরেই তা কমবে? কী হবে সোনা-রুপো-তামার দাম (Nostradamus’s Gold Price Prediction)?

অর্থনীতির মূল, অর্থনৈতিক সুরক্ষা

সোনাকেই আসলে ধরা হয়, যে কোনও দেশের অর্থনীতির মূল ভিত্তি। মনে করা হয়, সোনা হল অর্থনৈতিক সুরক্ষার আর এক নাম। তবে, এ কথা ঠিক, সম্প্রতি সোনার দাম এত ঊর্ধ্বমুখী হচ্ছে যে, সোনা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করা হচ্ছে নানা মহলেই। খোঁজা হচ্ছে বিকল্প বিনিয়োগের।

নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণী? 

তবে, সেই প্রেক্ষিতে ২০২৬ সালে ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে আমেরিকা-ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এই অস্থিরতা সোনা-রূপার দাম এবং শেয়ার বাজারের উপর বড় রকম প্রভাব ফেলবে। এদিকে, যুদ্ধের কারণে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মুদ্রাস্ফীতি এবং নানা অনিশ্চয়তার ফলে মার্কিন শেয়ার সূচকগুলিতে পতন দেখা গিয়েছে। অনেকে একে নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীর সঙ্গে মেলাচ্ছেনও। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এটি সম্পূর্ণ অর্থনৈতিক পরিস্থিতিরই ফল।

সোনা কি আরও মহার্ঘ হবে?

আর সোনা? না, নস্ট্রাদামুস সরাসরি ২০২৬ সালের সোনা-রুপোর দাম কী হতে চলেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি। তবে তাঁর বক্তব্যে যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার ইঙ্গিত পাওয়া যায়। সাধারণত যুদ্ধের সময়েও সোনা ও রুপোকে ‘নিরাপদ সম্পদ’ই (safe-haven assets) মনে করা হয়। ফলে, বিনিয়োগকারীরা এর দিকে ঝুঁকে পড়েন এবং এগুলির দাম বাড়ে। তবে বর্তমান বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হারের কারণে দামের মধ্যে মিশ্র প্রবণতা (মানে, কখনও কমছে, কখনও বাড়ছে) দেখা যাচ্ছে।

বাজারতথ্য ও বাস্তবতা

এদিকে আবার নস্ট্রাদামুসের মহাযুদ্ধের মন্তব্যের উপর ভিত্তি করেই অনেকে একে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু বলেও মনে করছেন। আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, তবে তো পৃথিবীতে নেমে আসবে বিরাট বিপর্যয়। সেই আবহে বাজার যাবে ভেস্তে। দাম বাড়বে সব কিছুরই। বাড়বে সোনা-রুপোরও। কিন্তু আর্থিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই বলে যে, সোনা, রূপা বা শেয়ার বাজারের গতিবিধি সম্পূর্ণ ভাবে নির্ভর করে মুদ্রাস্ফীতি, সুদের হার ইত্যাদির উপর। নস্ট্রাদামুসের লেখা বা মন্তব্যগুলি প্রতীকী এবং এগুলিকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা সম্ভব। বিনিয়োগকারীদের উচিত হবে, শুধু এ ধরনের কোনও ভবিষ্যদ্বাণীর উপর নির্ভর না করে প্রকৃত বাজারতথ্য ও বাস্তব অর্থনৈতিক বিশ্লেষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া।

সোনা কিন্তু রবিতেও ঊর্ধ্বমুখী

প্রসঙ্গত, সোনার দাম কিন্তু নিয়ত বাড়ছে। আজ, রবিবারও বেড়েছে। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১৫ হাজার টাকারও বেশি! বেড়েছে ২২ ক্যারেট সোনার দামও। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ বেড়ে হয়েছে ১৪ হাজার ১০ টাকা।

(Feed Source: zeenews.com)