জোর করে প্রসব! মাথা মাতৃগর্ভে, ছিঁড়ে বেরিয়ে এল নবজাতকের দেহ…আশাকর্মীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ!

জোর করে প্রসব! মাথা মাতৃগর্ভে, ছিঁড়ে বেরিয়ে এল নবজাতকের দেহ…আশাকর্মীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ!

প্রসবের মতো সংবেদনশীল মুহূর্তে চিকিৎসার গাফিলতির অভিযোগে স্তম্ভিত উত্তরপ্রদেশ। অ্যাম্বুল্যান্সেই ‘জোর করে’ ডেলিভারির চেষ্টা, আর তার জেরেই ভয়াবহ পরিণতি—নবজাতকের দেহ আলাদা, মাথা রয়ে গেল গর্ভে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, প্রশ্ন উঠছে স্বাস্থ্যব্যবস্থার নিরাপত্তা নিয়েও।

জোর করে প্রসবের চেষ্টা! দেহ বেরোল, মাথা রইল গর্ভে! (Representative Image)

অসাবধানতা ও অবৈজ্ঞানিক আচরণের এক ভয়াবহ নজির দেশে! প্রসবের সময়েই আলাদা হয়ে গেল নবজাতকের মাথা ও দেহ! মাথা পড়ে রইল মাতৃগর্ভে। মর্মান্তিক ও ভয়াবহ সেই ঘটনায় তেতে উঠল উত্তরপ্রদেশের বাস্তি। অভিযোগ উঠেছে, জোর করে প্রসব করানোর সময় ঘটনাটি ঘটে। গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রসূতি। কী ভাবে হল এমনটা?