Bihar New CM: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বিরাট চমক বিজেপির! নীতীশের পদত্যাগের পরই ঘোষণা হল নাম! তোলপাড় পটনা

Bihar New CM: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বিরাট চমক বিজেপির! নীতীশের পদত্যাগের পরই ঘোষণা হল নাম! তোলপাড় পটনা

Bihar New CM: বিহারে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতেই বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে পদে বসছেন সম্রাট চৌধুরী। যা নিয়ে শোরগোল পটনাজুড়ে।

মুখ্যমন্ত্রী পদে বসছেন সম্রাট!

পটনা: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেল সম্রাট চৌধুরি। বিহারের বিধায়ক দলের নেতা হিসেবে তাঁর নাম ঘোষণা শিবরাজ সিং চৌহানের। শিবরাজ সিং চৌহানকে বিহারের বিধায়ক দলের নেতা বাছার দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির তরফে। বেলা ৩টেয় বিধায়ক দলের বৈঠকের পর ঘোষণা শিবরাজের। এই বদল বিহারের রাজনীতি তো বটেই, ক্ষমতাসীন জোট এনডিএ-এর অভ্যন্তরেও এক উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন বিহারে।