Donal Trump: যিশু অবতারে ট্রাম্প, হাতের ছোঁয়ায় কি বাঁচাতে চাইছেন জেফ্রি এপস্টিনকে? কী হল আমেরিকার প্রেসিডেন্টের…

Donal Trump: যিশু অবতারে ট্রাম্প, হাতের ছোঁয়ায় কি বাঁচাতে চাইছেন জেফ্রি এপস্টিনকে? কী হল আমেরিকার প্রেসিডেন্টের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান যুদ্ধে নাকানিচোবানি খেয়ে খোদ পোপকে আক্রমণ এবাং তার পরেই যিশু খ্রিষ্টের মতো নিজের ছবি ছেপে নিজেকে আরও হাস্যকর করে তুললেন ডোনাল্ড ট্রাম্প।

কী দেখা যাচ্ছে ওই ছবি? ট্রাম্পের নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে একটি লাল আলখাল্লা পরা মানুষ এক ব্যক্তির মাথায় হাত ছুঁইয়ে দিচ্ছেন। ট্রামের চারদিকে আলোর ছটা। হাতের একটি বস্তু থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ছবিটিতে ট্রাম্পকে যিশু খ্রিষ্টের মতো দেখাচ্ছে। অন্যদিকে, বিছানায় শায়িত ব্যক্তি যার মাথায় ট্রাম্প হাত বুলিয়ে দিচ্ছেন তাঁকে অনেক নেট নাগরিক এপস্টিন বলেই মনে করছেন। পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই সেটি সরিয়ে নিয়েছেন ট্রাম্প।

ওই পোস্টটি করে পোপ লিওর কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পোপ লিও অত্যন্ত দুর্বল  মানুষ। আমি একেবারেই ওঁর ফ্যান নই। আন্তর্জাতিক ইস্যু নিয়ে ওঁর অবস্থান একেবারেই ভালো নয়। লিও যা বলেন তা আমেরিকার বিদেশ নীতির জন্য ভয়ানক। ইরানের হামলা ও পরমাণু নীতি নিয়ে পোপ যা বলেছেন তা আমি একেবারেই পছন্দ করি না।

ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে ট্রাম্প প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পক্ষে নিজের প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করেন এবং অভিযোগ করেন যে পোপ আমেরিকার স্বার্থের বিরোধিতা করছেন। ট্রাম্প আরও দাবি করেন যে, পোপ লিও-র এই পদে আসা মূলত তার আমেরিকান পরিচয়ের কারণেই সম্ভব হয়েছে। ট্রাম্পের মতে, এটি মার্কিন রাজনীতির সাথে যুক্ত একটি কৌশলগত চাল ছিল। ট্রাম্প লেখেন, “আমি যদি হোয়াইট হাউসে না থাকতাম, তবে লিও ভ্যাটিকানে থাকতেন না।” তিনি পোপকে ‘উগ্র বামপন্থীদের’ তুষ্ট করা বন্ধ করে ক্যাথলিক চার্চ পরিচালনার দিকে মন দিতে আহ্বান জানান।

অন্যদিকে পোপ, যিনি সম্প্রতি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি প্রার্থনা সভায় নেতৃত্ব দিয়েছেন, তিনি ধারাবাহিকভাবে যুদ্ধের বিরুদ্ধে কথা বলে আসছেন। তিনি বলেন, সৃষ্টিকর্তা “তাদের প্রার্থনা শোনেন না যারা যুদ্ধ ঘোষণা করে” এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের হুমকিকে “সত্যিই গ্রহণযোগ্য নয়” বলে বর্ণনা করেন।

এদিকে, ট্রাম্পের আক্রমণের পর পোপ চতুর্দশ লিও বলেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাবেন। উল্লেখ্য,  পোপ চতুর্দশ লিও প্রথম মার্কিন পোপ। তিনি বর্তমানে বিশ্বের প্রায় ১ কোটি ৪০ লাখ ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান ধর্মগুরু। এবার ১০ দিনের সফরে তিনি আফ্রিকার চারটি দেশ ভ্রমণ করবেন। ট্রাম্পকে উদ্দেশ করে যাত্রাপথে পোপ বলেন, ‘যিশুখ্রিষ্টের বার্তার অপব্যবহার করা হচ্ছে। আমি ট্রাম্পের সঙ্গে কোনো বিতর্কে জড়াতে চাই না। কিছু মানুষ যেভাবে যিশুখ্রিষ্টের বার্তার অপব্যবহার করছে, সেটা ঠিক বলে আমার মনে হয় না।

এদিকে, এআই দিয়ে তৈরি করা ট্রাম্পের ওই ছবি নিয়ে তোলপাড়া শুরু হয়েছে নেটপাড়ায়। অনেক দাবি করেছেন, ছবিতে থাকা ব্যক্তিটিকে  যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মতো দেখাচ্ছে।

ব্রিটিশ সাংবাদিক এবং উপস্থাপক পিয়ার্স মরগান বলেছেন যে, এই ঘটনাটি এমনকি ট্রাম্পের কট্টর সমর্থকদের কাছেও ভালো লাগেনি। তিনি লিখেছেন, “ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থকদের অনেকেই এটি খুব নেতিবাচকভাবে নিয়েছেন। বর্তমানে তার যে জনপ্রিয়তা তা বিবেচনা করলে কেন তিনি সবাইকে খেপিয়ে দেওয়ার মিশনে নেমেছেন—তা বোঝা যাচ্ছে না।

একজন ব্যবহারকারী লিখেছেন, “ট্রাম্প নিজের একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে যিশু হিসেবে একজন মানুষকে সুস্থ করতে দেখা যাচ্ছে, আর সেই লোকটিকে দেখতে হুবহু জেফ্রি এপস্টিনের মতো। এই লোকটা পুরোপুরি পাগল হয়ে গেছে।” অন্য একজন বলেন, “যিশু সেজে ট্রাম্প এপস্টাইনকে বাঁচাচ্ছেন।” তৃতীয় একজন মন্তব্য করেছেন, “ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এই ছবি পোস্ট করেছেন। নিজেকে যিশু খ্রিস্ট হিসেবে তুলে ধরে তিনি জেফ্রি এপস্টিনের পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন।”

(Feed Source: zeenews.com)