ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হিমাচল প্রদেশের বিলাসপুরে এই চাঞ্চল্যকর ভিডিওতে দু’জন মহিলা এক প্রাইভেট বাস কন্ডাক্টরকে চটি দিয়ে মারধর করতে থাকে। এই সময় অনেক লোক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু শুরুতে কেউই ঝগড়া থামাতে আসেননি।
কন্ডাক্টরকে মারধর দুই মহিলার
বিলাসপুর: দু’জন মহিলা একজন মাঝবয়সী বাস কন্ডাক্টরকে মারধর করছিলেন। তিনি নিজের দোষ কী জানতে চাইলেন, কিন্তু তারা থামেনি। আশপাশের লোকজনও শুধু ঘটনাটা দাঁড়িয়ে দেখছিল, কেউ এতে হস্তক্ষেপ করার চেষ্টাও করেনি। ঘটনাটি হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঘুমারভি বাস স্ট্যান্ডে ঘটেছে। এখন কন্ডাক্টরের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে তমুল ভাবে ভাইরাল হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হিমাচল প্রদেশের বিলাসপুরে এই চাঞ্চল্যকর ভিডিওতে দু’জন মহিলা এক প্রাইভেট বাস কন্ডাক্টরকে চটি দিয়ে মারধর করতে থাকে। এই সময় অনেক লোক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু শুরুতে কেউই ঝগড়া থামাতে আসেননি। অভিযুক্ত দু’জন মহিলা ননদ এবং তাঁর বউদি। এই ঘটনাটি মঙ্গলবার ঘটেছিল।
পুলিশকে দেওয়া অভিযোগে ঘুমারভির সুমাড়ি গ্রামের বাসিন্দা কন্ডাক্টর যোগিন্দ্র জানিয়েছেন, তিনি এক প্রাইভেট বাসে কন্ডাক্টর হিসেবে কাজ করেন। যোগিন্দ্র জানিয়েছেন, ওই মহিলা এবং তার বৌদি তাকে দুপুরবেলা ঘুমারভি বাস স্ট্যান্ডে আটকায় এবং গালাগালি করতে করতে মারধর করে ও তার জামাকাপড় ছিঁড়ে ফেলে। মারধরের সময় তার সোনার চেনও হারিয়ে যায়।
জানা যাচ্ছে, মহিলার স্বামী এবং ভুক্তভোগী একই ফার্মে কন্ডাক্টর হিসেবে কাজ করেন এবং মূল ঝামেলা ওই মহিলা ও তার স্বামীর মধ্যে চলছে। এই কারণেই স্ত্রী যোগিন্দ্রকে মারধর করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।
নিজের দোষটা কোথায় জানতে চাইছিলেন কন্ডাক্টর:
গুরুত্বপূর্ণ যে ঘটনার ভিডিওতে কন্ডাক্টর বারবার মহিলার কাছে জানতে চাইছিল যে তার দোষ কী আর তিনি কী ভুল করেছেন। কন্ডাক্টর যোগিন্দ্র ঘটনাস্থলে উপস্থিত লোকজনকেও বলেছিলেন যে তিনি কিছুই করেননি। কন্ডাক্টর এই সময় তার সন্তানদের দিব্যি খেয়ে বলেছিলেন যে তার কোনও দোষ নেই। মহিলা অভিযোগ করেছিলেন যে কন্ডাক্টর তার চরিত্র নিয়ে অপবাদ দিয়েছে আর স্বামীর কাছে বলেছে যে তার স্ত্রী ‘হোটেল যায়’। মহিলা বলেছিল যে এই ব্যক্তির জন্যই তার সংসার নষ্ট হয়ে গিয়েছে। যদিও ওই বাস কন্ডাক্টর মহিলার অভিযোগ অস্বীকার করেছেন।
(Feed Source: news18.com)