Indian Railways: একটা সিটে তিন জন! জানেন সবচেয়ে বেশি ভিড় হয় ভারতের কোন ট্রেনে? চমকে উঠবেন

Indian Railways: একটা সিটে তিন জন! জানেন সবচেয়ে বেশি ভিড় হয় ভারতের কোন ট্রেনে? চমকে উঠবেন

Indian Railways: জানেন গোটা দেশের মধ্যে কোন ট্রেনে সবচেয়ে ভিড় হয়? ভারতীয় রেলের সব ট্রেনের মধ্যে যাত্রীসংখ্যার নিরিখে শীর্ষে উঠে এসেছে পরশুরাম এক্সপ্রেস।

আপনাকে যদি প্রশ্ন করা হয়, গোটা দেশের মধ্যে কোন ট্রেনে সবচেয়ে ভিড় হয়, তাহলে বলতে পারবেন? জেনে নিন এর উত্তর। ভারতীয় সব ট্রেন মধ্যে যাত্রীসংখ্যার নিরিখে শীর্ষে উঠে এসেছে কন্যাকুমারী থেকে মাঙ্গালুরুগামী পরশুরাম এক্সপ্রেস।

Onmanorama-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ট্রেনটিতে যাত্রা করার দিক থেকে (occupancy) পৌঁছেছে ২৬৭.৬৭ শতাংশে। অর্থাৎ গড় হিসেবে দেখা যাচ্ছে, যাত্রাপথে প্রতিটি সংরক্ষিত আসনে প্রায় চারজন পর্যন্ত যাত্রী ভ্রমণ করছেন।

ভারতীয় রেলের সর্বাধিক যাত্রী পরিবহণে শীর্ষ ১০টি ট্রেন পরিষেবার মধ্যে দক্ষিণ রেলের ছয়টি ট্রেন জায়গা করে নিয়েছে। এর মধ্যে রয়েছে তিরুবনন্তপুরম–নয়াদিল্লি কেরল এক্সপ্রেস, কন্যাকুমারী–কাত্রা হিমসাগর এক্সপ্রেস, এরনাকুলাম–ওখা এক্সপ্রেস এবং গান্ধীধাম–নাগেরকোইল এক্সপ্রেস।

অন্য দিকে, বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবাগুলির ক্ষেত্রেও কেরলেই সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেন। দেশের শীর্ষ ১০টি বন্দে ভারত ট্রেনের মধ্যে চারটিই কেরলে চলাচল করে। এর মধ্যে তিরুবনন্তপুরম–মাঙ্গালুরু Vande Bharat Express শীর্ষে রয়েছে, যার দখলমাত্রা ১৮৭.৭৮ শতাংশ।

এদিকে, ভিড় সামাল দিতে ভারতীয় রেল বিশেষ উদ্যোগ নিয়েছে। যাত্রীদের সুবিধার্থে কেরলের এরনাকুলাম এবং বিহারের মুজফ্ফরপুরের মধ্যে সাপ্তাহিক বিশেষ ট্রেন চালু করা হয়েছে।

(Feed Source: news18.com)