বিয়ে করলেন ‘ধুরন্ধর’, ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত সঙ্গীতশিল্পী জুবিন নৌটিয়াল! পাত্রীটি কে?

বিয়ে করলেন ‘ধুরন্ধর’, ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত সঙ্গীতশিল্পী জুবিন নৌটিয়াল! পাত্রীটি কে?
  • গায়ক জুবিন নৌটিয়াল ব্যক্তিগতভাবে বিয়ে সারলেন.
  • উত্তরাখণ্ডের বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠদের মাঝে একান্তে বিয়ের অনুষ্ঠান.
  • দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন গায়ক.
  • বিনোদন জগতের বাইরে তাঁর জীবনসঙ্গীর পরিচয় গোপন রাখা হয়েছে.

কলকাতা: জীবনের নতুন ইনিংস শুরু করলেন, সঙ্গীতশিল্পী জুবিন নৌটিয়াল (Jubin Nautiyal)। শৈশব থেকেই তাঁর প্রেম, সেই ভালবাসাকেই পূর্ণতা দিলেন তিনি। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar The Revenge)-এর মতো সিনেমায় তাঁর কণ্ঠ শোনা গিয়েছিল। যথেষ্ট সাফল্য পেয়েছিল তাঁর গাওয়া গান। আর এবার, ভালবাসাকে নিজের জীবনে পূর্ণতা দিলেন তিনি। তবে রাজকীয় আসর নয়, মায়ানগরীতে তারকাখচিত বিয়ে ও নয়। উত্তরাখণ্ডে খুব ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে জীবনের নতুন ইনিংস শুরু করলেন জুবিন।

জীবনের নতুন ইনিংস শুরু করলেন জুবিন নৌটিয়াল

নিজের বিয়ের খবর অন্য প্রকাশ্যে আনতে চাননি জুবিন। সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও ছবি ও শেয়ার করে নেননি জুবিন। বিয়েটাকে ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন তিনি। জুবিনের বিয়েতে ছিল না কোনও তারকা সমাগম। খুব বেশি জাঁকজমক কখনোই পছন্দ করতেন না তিনি। সেই কারণে, বিয়েতেই অতিরিক্ত জাঁকজমক চাননি জুবিন। খুবই ব্যক্তিগত পরিসরেই বিয়েটারে রাখতে চেয়েছেন তিনি। বিয়ের খবর নিয়ে অবশ্য তাঁর তরফ থেকে কোনও বক্তব্য শোনা যায়নি। শোনা গিয়েছে… দীর্ঘদিন থেকেই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন জুবিন। সেই প্রেমিকার সঙ্গেই রীতি মেনে বিয়ে সেরেছেন তিনি। তবে, বিয়ের খবর ছড়িয়ে পড়ায় কোনও আপত্তি জানাননি জুবিন। সেই কারণেই অনেকে মনে করছেন, সবার আড়ালে নতুন জীবনে পা রেখেছেন জুবিন।

ভালবাসা খুঁজতে ফিরে গেলেন সেই শিকড়েই

জুবিন নিজে উত্তরাখণ্ডের ছেলে। সেখান থেকেই তাঁর মায়ানগরীর সফর শুরু। আর সম্ভবত তাই, জীবনের নতুন ইনিংস শুরু করার জন্য উত্তরাখণ্ডেই ফিরে গিয়েছেন জুবিন। শোনা যাচ্ছে, তাঁর স্ত্রী গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত নন। তারকা হওয়ার আগে থেকেই জুবিনের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কেরিয়ারের কথা বলতে গেলে, ইতিমধ্যেই ২০০ টার ও বেশি গান গেয়ে ফেলেছেন, জুবিন নৌটিয়াল। ২০১১ সালে, এক্স ফ্যাক্টর ইন্ডিয়া শো-টিতে যোগদান করে প্রথমবার নজরে আসেন জুবিন। এরপরে, ‘সোনালি কেবল’ ছবিতে প্রথম শোনা যায় তাঁর গান। এরপরে, ‘দ্য শকিন্‌স’ ছবিতে তিনি আরও একটি গান গান। প্রথমবার, ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায়, ‘কুছ তো বতা জিন্দেগি’ গানটি গাইবার পরে তিনি সবার নজরে আসেন। তাঁকে নিয়ে শুরু হয় চর্চা। এরপরে একের পর এক পছন্দমতো কাজ আসতে শুরু করে জুবিনের কাছে। বর্তমানে জুবিন নৌটিয়াল বলিউডের অন্যতম জনপ্রিয় নাম।

(Feed Source: abplive.com)