)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ মাসে ২ বার! ফের দুর্ঘটনার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। রানওয়েতে ট্যাক্সিং করার সময়ে এবার দুটি বিমানে মুখোমুখি সংঘর্ষ। দুটি বিমানই ক্ষতিগ্রস্ত। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
বিমানবন্দর সূত্রে খবর, একটি বিমান স্পাইসজেটের, আরেকটি আকাশ এয়ারের। ঘড়িতে ২টো বেজে ১৫ মিনিট। আজ, বৃহস্পতিবার দিল্লির বিমানবন্দরে অবতরণের পর, ট্যাক্সিং করছিল স্পাইসজেটের বিমানটি। আকাশ এয়ারের বিমানটি তখন দাঁড়িয়েছি ট্যাক্সি ওয়েতে। স্পাইসজেট বিমানটি ধাক্কা মারে আকাশ এয়ারের। দুর্ঘটনায় স্পাইসজেটের বিমানের উইংলেট এবং আকাসা এয়ারের বিমানের বাঁ দিকের লেজ ভেঙে যায়। পরীক্ষার জন্য় দুটি বিমানের উড়ান স্থগিত করে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ার ট্রাফিক কন্ট্রোল বা গ্রাউন্ড স্টাফদের গাফিলতি ছিল না কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল আকাশ এয়ারের বিমানটির। অন্যদিকে লেহ থেকে দিল্লিতে এসে পৌঁছেছিল স্পাইসজেটের বিমানটি।
এর আগে, ফেব্রুয়ারি মাসেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর দুটি বিমানের মধ্যে একইভাবে ডানা ঘষা লেগেছিল। বস্তুত, দিন কয়েক আগে দুর্ঘটনা ঘটেছিল কলকাতা বিমানবন্দরেও। অল্পের জন্য় রক্ষা পায় ইন্ডিগোর বিমান। বিমানবন্দর সূত্রে খবর, ৫১ নম্বর বে-তে দাঁড়িয়েছিল ইন্ডিগোর একটি বিমানটি। কিছুটা দূরে ক্যান্টিন। হঠাত্ ক্যান্টিনের একটি গাড়ি এসে বিমানের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে। বিমানটির গুয়াহাটি যাওয়ার কথা ছিল।
(Feed Source: zeenews.com)
