
Attraction In Mandarmani: মন্দারমনি সমুদ্র সৈকতে জমজমাট ভলিবল প্রতিযোগিতা।
জমজমট মন্দারমনি
মন্দারমনি: মন্দারমনিতে ভলিবল প্রেমীদের ভিড়। জমজমাট ভলিবল খেলায় মেতে উঠল সমুদ্র সৈকত। পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনিতে আয়োজন হল ভলিবল প্রতিযোগিতা। দিনভর সমুদ্র সৈকতে ভলিবলপ্রেমীদের ভিড় চোখে পড়ার মত। পর্যটকদের পাশাপাশি জেলা বিভিন্ন প্রান্ত থেকে ক্রিড়া প্রেমীরা ভিড় জমান সমুদ্র সৈকতে।
বছরের পর বছর ধরে মন্দারমনি সমুদ্র সৈকতে এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে। প্রতিবছর সমুদ্রের ধারে এমন ক্রীড়া প্রতিযোগিতা পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
দিনভর এই ভলিবল প্রতিযোগিতায় পর্যটকদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভলিবল প্রেমীরা হাজির হন। শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা থেকেও ভিড় জমান ক্রীড়াপ্রেমীরা।
শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। খেলোয়াড়দের পারফরমেন্সও চোখে পড়ার মত। প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ছাপ স্পষ্ট ছিল। দিনভর টান টান উত্তেজনা সমুদ্র সৈকতে।

মন্দারমনিতে ভলিবলের আসর
মন্দারমনি চিস্তিয়া মেলা কমিটির উদ্যোগেই এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ছয়টি দল অংশগ্রহণ করেছে এই ভলিবল প্রতিযোগিতায়। আয়োজকদের তরফে মীর মমরেজ বলেন, “আজকের ছেলেমেয়েরা অনেকটাই মোবাইল বন্দী। তাদের সকাল থেকে রাত কাটে স্মার্টফোনে। আমরা যেমন মেলার আয়োজন করে সকলের মিলনের ব্যবস্থা করেছি। তেমনি ভলিবল প্রতিযোগিতার মাধ্যমে আমরা আজকের ছেলেমেয়েদের মাঠমুখী করতে চাই। এই বার্তা দিতেই প্রতি বছর আমরা সমুদ্র সৈকতে এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করি।”
প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে সমুদ্র সৈকত মন্দারমনিতে প্রতিবছর এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এ বছর ১৭ বছরের পদার্পণ করল। ক্রিড়া প্রেমীদের মতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ভলিবল প্রতিযোগিতা আজকের যুব সমাজকে অনেকটাই মাঠ মুখে করতে সহায়তা করবে।
Madan Maity
(Feed Source: news18.com)
