Donald Trump on Iran: “ইতিবাচক কিছু ঘটতে চলেছে…”, ট্রাম্পের কথা মেনে পারমাণবিক অস্ত্র আর রাখবে না ইরান?

Donald Trump on Iran: “ইতিবাচক কিছু ঘটতে চলেছে…”, ট্রাম্পের কথা মেনে পারমাণবিক অস্ত্র আর রাখবে না ইরান?
নয়া দিল্লি: তবে কি এবার থামতে চলেছে আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ? হ্যাঁ, এমনই ইঙ্গিত মিলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়। তিনি বলছেন, যে যাই বলুক পারমাণবিক অস্ত্র যেন ইরানের কাছে না থাকে, এটাই হল আমেরিকার প্রধান কাজ। আর এর কারণ হিসাবে ট্রাম্প বলছেন, পারমানবিক অস্ত্র থাকলে, সমস্যার কথা বলতে গেলে, সকলেই সমস্যায় পড়বে।

একই সঙ্গে ট্রাম্প এটাও বলছেন যে, পারমাণবিক অস্ত্র না রাখতে ইতিমধ্যেই সম্মত হয়েছে ইরান। এবং ইরান নাকি খুব দৃঢ় ভাবেই পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, একাধিক বিষয়েই নাকি ইরানের সঙ্গে সমঝোতা হয়েছে। সূত্রের খবর, এর মধ্যে রয়েছে ইরানের ভূগর্ভের মধ্যে থাক নিউক্লিয়ার ডাস্টও নাকি তারা আমেরিকাকে ফেরত দেবে বলে জানিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই বিষয় নিয়ে যথেষ্ট আশাবাদী।

ট্রাম্প বলছেন, “…আমাদের সবচেয়ে বড় কাজ হলো নিশ্চিত করা যে ইরানের কাছে যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। কারণ যদি তাদের কাছে তা থাকে, তাহলে সমস্যা নিয়ে কথা বলতে চাইলে—আপনারা বড় সমস্যায় পড়বেন। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা এতে সম্মত হয়েছে। ইরান এতে সম্মত হয়েছে, এবং তারা খুব দৃঢ়ভাবেই এতে রাজি হয়েছে। তারা সম্মত হয়েছে যে, আমরা যে বি-২ বোমারু বিমান দিয়ে আক্রমণ চালিয়েছি, তার ফলে গভীর ভূগর্ভে থাকা পারমাণবিক ধূলি কণা (nuclear dust) আমাদের ফেরত দেবে। ইরানের সঙ্গে আমাদের অনেক বিষয়ে সমঝোতা হয়েছে এবং আমার মনে হয় খুব ইতিবাচক কিছু ঘটতে চলেছে।”

(Feed Source: abplive.com)