
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, অস্কার অ্যাকাডেমি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে শাহরুখ খানের ২০০৭ সালের সুপারহিট ছবি “ওম শান্তি ওম”-এর একটি আইকনিক সংলাপের ভিডিও শেয়ার করেছে। ভিডিওটিতে, ছবিটির জন্য পুরস্কার জেতার পর শাহরুখ খানকে বিখ্যাত সংলাপটি বলতে দেখা যায়।
মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খান শুধু ভারতেই নয়, সারা বিশ্বে জনপ্রিয়। বিশ্বজুড়ে তাঁর ভক্ত রয়েছে। এমনকি অস্কারও তাঁর তারকাখ্যাতিকে স্বীকৃতি দেয়। একারণেই শাহরুখ এখন নিজেকে ‘বিশ্বের রাজা’ আখ্যা দিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসকে ধন্যবাদ জানিয়েছেন। কী জানায় অ্যাকাডেমি?



