)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলে কি আর জয়ের মুখ দেখবে না কলকাতা? ইডেন হোক বা আমদাবাদ, হেরেই চলেছেন অজিঙ্কা রাহানেরা। কলকাতাকে এবার ৫ উইকেটে হারাল গুজরাত টাইটান্স।
অ্যাওয়ে ম্যাচ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে কলকাতা। মহম্মদ সিরাজের বলে প্রথম ওভারেই আউট খোদ অধিনায়ক অজিঙ্কা রাহানে। পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ফর্মে থাকা অঙ্গকৃষ রঘুবংশীও। সেইফার্ট অবশ্য শুরুটা খারাপ করেননি। কিন্তু ১৯ রানের বেশি করতে পারলেন না। ক্যামেরন গ্রিন একাই যা লড়লেন। তাঁর সংগ্রহ ৭৯ রান। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। শেষপর্যন্ত ১৮০ রান শেষ হয় কলকাতার ইনিংস।
এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত রান করতে থাকে গুজরাট। দ্বিতীয় ওভারে অবশ্য সাই সুদর্শনকে সুনীল নারিন। তাতে অবশ্য কোনও সমস্যায় পড়তে হয়নি গুজরাটকে। বরুণ চক্রবর্তী বলে আউট হন জস বাটলার। কিন্তু টলানো যায়নি অধিনায়ক শুভমানকে। ৫০ বলে ৮৬ রান। হাঁকালেন ৪টি ছয়। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল গুজরাট।
(Feed Source: zeenews.com)
