KKR vs GT: হারের ডবল হ্য়াটট্রিক কলকাতার: ঘরের মাঠে সহজ জয় গুজরাটের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলে কি আর জয়ের মুখ দেখবে না কলকাতা? ইডেন হোক বা আমদাবাদ, হেরেই চলেছেন অজিঙ্কা রাহানেরা। কলকাতাকে এবার ৫ উইকেটে হারাল গুজরাত টাইটান্স। অ্যাওয়ে ম্যাচ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে কলকাতা। মহম্মদ সিরাজের বলে প্রথম ওভারেই আউট খোদ অধিনায়ক অজিঙ্কা রাহানে। পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ফর্মে থাকা অঙ্গকৃষ রঘুবংশীও। সেইফার্ট অবশ্য শুরুটা খারাপ করেননি। কিন্তু ১৯ রানের বেশি করতে পারলেন না। ক্যামেরন গ্রিন একাই যা লড়লেন। তাঁর সংগ্রহ ৭৯ রান।…

)








