
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ে ২৪শে মে, শনিবার সিনিয়র নির্বাচক কমিটির বৈঠকে শুভমন গিলকে ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক নিযুক্ত করা হল। অজিত আগরকর নেতৃত্বে নির্বাচক প্যানেল এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫-টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল নির্বাচিত হল। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো নির্বাচিত হলেন সাই সুদর্শন এবং অর্শদীপ সিং। শুভমন গিলের ডেপুটি হিসেবে রইলেন ঋষভ পন্থ। অন্যদিকে, ভারত এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ।
দ্রাবিড়, লক্ষ্মণ এবং তেন্ডুলকারের পর ‘রোহিত-কোহলি এরা’। এবার সূচনা হল আর এক নতুন যুগের। ইংল্যান্ড টেস্ট সিরিজের ৩৭ তম অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন শুভমন গিল। রোহিত শর্মার উত্তরসুরি হিসেবে গিল ২০ জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের পাঁচ টেস্টের সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। ৩২ টেস্টে মোট ১,৮৯৩ রান করেছেন তিনি।
দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্পুর্ণ টেস্ট স্কোয়াড-
শুভমন গিল (অধিনায়ক)
ঋষভ পন্থ (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক)
যশস্বী জয়সওয়াল
কেএল রাহুল
সাই সুদর্শন
অভিমন্যু ঈশ্বরণ
করুণ নায়ার
নীতীশ কুমার রেড্ডি
রবীন্দ্র জাদেজা
ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)
ওয়াশিংটন সুন্দর
শার্দূল ঠাকুর
মহম্মদ সিরাজ
প্রসিধ কৃষ্ণা
আকাশ দীপ
অর্শদীপ সিং
কুলদীপ যাদব
(Feed Source: zeenews.com)
