India Test Squad For England Series 2025: স্টোকসদের বিরুদ্ধে আগুনে স্কোয়াড ভারতের, ২৫ বছরের নক্ষত্র হলেন দেশের ৩৭তম টেস্ট ক্যাপ্টেন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ে ২৪শে মে, শনিবার সিনিয়র নির্বাচক কমিটির বৈঠকে শুভমন গিলকে ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক নিযুক্ত করা হল। অজিত আগরকর নেতৃত্বে নির্বাচক প্যানেল এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫-টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল নির্বাচিত হল। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো নির্বাচিত হলেন সাই সুদর্শন এবং অর্শদীপ সিং। শুভমন গিলের ডেপুটি হিসেবে রইলেন ঋষভ পন্থ। অন্যদিকে, ভারত এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দ্রাবিড়, লক্ষ্মণ এবং তেন্ডুলকারের পর ‘রোহিত-কোহলি এরা’। এবার সূচনা হল…

