জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় বলিউড গায়ক জুবিন নটিয়ালকে ঘিরে নতুন জল্পনা সামনে এসেছে। একটি রির্পোট অনুযায়ী, সম্প্রতি তিনি নাকি তার কৈশোরের প্রেমিকার সঙ্গে বিয়ে করেছেন। জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের নিজের শহরেই ঘনিষ্ট পরিবার সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে তারা বিয়ে সম্পন্ন করেছেন।
একটি সূত্রে জানা গিয়েছে, জুবিন তার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খুব গোপনীয়তা বজায় রেখেছেন। তাই বড় আকারে অনুষ্ঠান না করে তিনি সাধারণ ও ঐতিহ্যবাহী পদ্ধতিতেই বিয়ে করতে চেয়েছিলেন। শুধুমাত্র কাছের মানুষদের নিয়েই এই বিশেষ দিনটি উদযাপন করেছেন।
তবে এখনও পর্যন্ত জুবিন নিজের বিয়ে নিয়ে কোনও সত্যতা নিশ্চিত করেননি। এমনকি তার স্ত্রীয়ের পরিচয় সম্পর্কেও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। জুবিনকে এবিষয় নিয়ে কোনও প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যাচ্ছেন।
জুবিন নটিয়াল কে?
জুবিন নটিয়াল বলিউডের একজন বিখ্যাত গায়ক। তিনি ২০০ টিরও বেশি গান গেয়েছেন। ২০১১ সালে X Factor India-তে অংশগ্রহণের মাধ্যমে তিনি প্রথম আলোচনায় আসেন। এরপর ২০১৪ সালে সোনালি ক্যাবল ছবির ‘এক মুলাতাক’ গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন।
তবে তার জীবনে বড় সাফল্য আসে, সালমান খানের বিখ্যাত ছবি বজরঙ্গি ভাইজানের ‘জিন্দেগি কুছ তো বাতা’ ও হৃতিক রোশনের কাবিল সিনেমার ‘কাবিল হু’ গান দিয়ে। তার বিখ্যাত কয়েকটি গান হল ‘তুম হি আনা’, ‘লুট গায়া’, ‘হামনাভা মেরা’ ও ‘মেরি জিন্দেগি হে তু’।
জুবিনের শেরশাহ ছবির ‘রাতান লাম্বিয়ান’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যেখানে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী-র অভিনয় প্রেমের আবেগকে আরও গভীর করে তুলেছিল।
(Feed Source: zeenews.com)
