Teachers Recruitment: অভিজ্ঞ শিক্ষকদের জন্য হাই-প্রোফাইল জব! CBSE স্কুলে প্রিন্সিপাল নিয়োগ। বিশদে জেনে আজই আবেদন করুন…
চাকরির খবর
এগরা, মদন মাইতি: জেলার ইংলিশ মিডিয়াম স্কুলে প্রিন্সিপাল নিয়োগ। ইতিমধ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনার যদি শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তাহলে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই প্রিন্সিপাল নিয়োগ করতে চলেছে এই বিদ্যালয়। বেতনও রয়েছে আকর্ষণীয়। প্রিন্সিপাল নিয়োগ করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার কৌড়দা গ্রামের মডেল ইংলিশ অ্যাকাডেমি। সিবিএসসি বোর্ডের অন্তর্ভুক্ত এই বিদ্যালয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিদ্যালয়ের সার্বিক কাজকর্ম পরিচালনা ও অ্যাকাডেমিক উন্নয়নের জন্য একজন দক্ষ প্রিন্সিপাল নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি, রেগুলার বি.এড অথবা এম.এড ডিগ্রি থাকা বাধ্যতামূলক। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, প্রার্থীর প্রশাসনিক দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও থাকতে হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এছাড়াও আবেদনকারীদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার কিছু শর্ত রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর অবশ্যই টিজিটি, পিজিটি বা প্রিন্সিপাল পদে অন্তত পাঁচ থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে সিবিএসসি, আইসিএসসি অথবা স্টেট বোর্ড অনুমোদিত ইংলিশ মিডিয়াম স্কুলে প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বজায় রাখা, শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সাধন এবং ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নয়নের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাতে সক্ষম হতে হবে প্রার্থীকে।
প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। এছাড়াও সিবিএসসি কারিকুলাম, খেলাধুলা ও লাইব্রেরি ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় সাবলীল হতে হবে। আবেদনকারীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে। আগ্রহী প্রার্থীদের তাদের সম্পূর্ণ জীবনপঞ্জি ইমেলের মাধ্যমে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়– meacbse2015@gmail.com। প্রাথমিকভাবে বাছাই করা যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
(Feed Source: news18.com)