সিনেমা থেকে দূরে, ছেলেকে কোলে নিয়েই বসেছিলেন বিয়ের আসরে! চিরকালই চর্চার কেন্দ্রে থেকেছেন বাঙালি নায়িকা

পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন পূজা। তাঁর প্রেম থেকে শুরু করে সন্তানের জন্ম, বিয়ে.. সমস্ত বিষয় নিয়েই নেটদুনিয়ার আগ্রহ প্রবল। নিয়মিত কাজ না করলেও, পূজাকে নিয়ে দর্শকদের আগ্রহ কখনোই কমে যায়নি। সবসময়েই তাঁর খবর জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা।

একটা সময়ে নজর কেড়েছিলেন, দেবের (Dev) নায়িকা হিসেবে। টলিউডে কাজ করে বেশ নজর ও কেড়েছিলেন তিনি। তারপরেই হঠাৎ টলিউড থেকে দূরত্ব বাড়ান এই অভিনেত্রী। পাড়ি দেন মুম্বইতে।

পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন পূজা। তাঁর প্রেম থেকে শুরু করে সন্তানের জন্ম, বিয়ে.. সমস্ত বিষয় নিয়েই নেটদুনিয়ার আগ্রহ প্রবল। নিয়মিত কাজ না করলেও, পূজাকে নিয়ে দর্শকদের আগ্রহ কখনোই কমে যায়নি। সবসময়েই তাঁর খবর জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা।

মুম্বইতে গিয়ে অভিনেতা কুণাল বর্মার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় পূজার। সেখান থেকেই শুরু হয়, একত্রবাস। তবে তখনও আইনি বিবাহের পথে হাঁটেননি পূজা ও কুণাল।

২০২০ সালে পূজা ও কুণাল জানতে পারেন, ২ থেকে ৩ হতে চলেছেন তাঁরা। পূজা অন্তঃসত্ত্বা। সুখবর জানতে পেরে, আইনি বিবাহ করেন পূজা আর কুণাল। পরিকল্পনা ছিল, আইনি বিবাহ সন্তান জন্মের পরে করবেন তাঁরা।

তবে এরমধ্যেই আসে কোভিড। সন্তান জন্মের পরেই, ঘরবন্দি হয়ে পড়েন পূজা আর কুণাল। আরও পিছিয়ে যায় সামাজিক বিয়ে। পূজা সন্তানের নাম রাখেন কৃশিব। সন্তানের জন্য কেরিয়ার নিয়েও অন্যরকম ভাবনাচিন্তা শুরু করে পূজা।

এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পূজা একবার জানিয়েছিলেন, অভিনয় তাঁর পেশা ও নেশা। তাই অভিনয়কে তিনি ছাড়তে পারবেন না। তবে অভিনয়ের পাশাপাশি তিনি ও কুণাল সময় দিতে চান একরত্তি কৃশিবকেও। নিজের হাতে কৃশিবকে খাওয়ানো থেকে শুরু করে, কৃশিবের সঙ্গে খেলা… সব মিলিয়ে মাতৃত্বকে যেন তারিয়ে তারিয়ে উপভোগ করছিলেন পূজা।

কৃশিব একটু বড় হলে, কাজে ফেরেন পূজা। বাংলা ও হিন্দি, ২টি মাধ্যমেই কাজ শুরু করেন তিনি। তবে পাশাপাশি সন্তানের দিকেও সবসময় নজর রাখেন পূজা।

এরপরে, ২০২১ সালের নভেম্বর মাসে মহা সমারোহে বিয়ে সারেন পূজা আর কুণাল। বাঙালি মতে বিয়ে করেছিলেন পূজা আর কুণাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পূজা আর কুণালের বিয়ের ছবি।

পূজা আর কুণালের খুব সখ ছিল, তাঁদের একমাত্র ছেলে যেন তাঁদের বিয়েতে অংশ নেয়। রঙমিলান্তি পোশাক থেকে শুরু করে, সমস্ত অনুষ্ঠানে অংশ নিয়েছিল ছোট্ট কৃশিব। বাবা এবং মায়ের কোলে চড়ে, তাঁদেরই বিয়েতে সামিল হয়েছিল কৃশিব। সোশ্যাল মিডিয়াও কৃশিবের বাবা-মায়ের বিয়ে উদযাপন করার আদুরে ছবিতে মজেছিল।

এরপরে, এপ্রিলের শেষে সোশ্যাল মিডিয়ায় পূজা জানান, তিনি ফের মা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রেগনেন্সির ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসার পরেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন পূজা আর তিনি দিন গুনছেন, দ্বিতীয় সন্তান আসার।

(Feed Source: abplive.com)