Nusrat Jahan: একটানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরলেন নুসরত জাহান৷ ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে এসেছিলেন নুসরত জাহান৷
ইডি দফতর থেকে বেরলেন নুসরত জাহান
কলকাতা: সাতসকালেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে ঢুকেছিলেন অভিনেত্রী নুসরত জাহান৷ একটানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরলেন নুসরত জাহান৷ ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে এসেছিলেন নুসরত জাহান৷
তবে তিনি একা নন, এদিন স্বামী যশ দাশগুপ্তর সঙ্গেই ইডি দফতরে ঢোকেন অভিনেত্রী৷ বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে গাড়ি থেকে নামতেই নুসরত জাহানকে ঘিরে ধরেন উপস্থিত সাংবাদিকেরা। তবে এদিন গাড়ি থেকে নেমে কোনও কথা বলেননি বসিরহাটের প্রাক্তন সাংসদ৷ বরং স্বামী যশের সঙ্গে সোজা ইডির দফতরের ভিতরে ঢুকে যান তিনি।
তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউ ফ্ল্যাট পাননি, এমনকি টাকা ফেরতও মেলেনি। ইডি সূত্রে খবর একটি সংস্থার ডিরেক্টর পদে থাকার অভিযোগ ওঠে নুসরত জাহানের বিরুদ্ধে।
(Feed Source: news18.com)