Kumbh Girl Monalisa Pregnant: বিয়ের ১ মাসেই মা হচ্ছেন কুম্ভখ্যাত ‘নাবালিকা’ মোনালিসা? তদন্তের মুখে ফরমান খানের বিস্ফোরক দাবি

Kumbh Girl Monalisa Pregnant: বিয়ের ১ মাসেই মা হচ্ছেন কুম্ভখ্যাত ‘নাবালিকা’ মোনালিসা? তদন্তের মুখে ফরমান খানের বিস্ফোরক দাবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমাজমাধ্যমে আলাপ থেকে প্রণয়, তারপর কেরলের তিরুঅনন্তপুরমে গিয়ে ফরমান খানকে বিয়ে। উত্তরপ্রদেশের ‘কুম্ভমেলার মোনালিসা’ এবং ফরমান খানের দাম্পত্য জীবন ঘিরে শুরু থেকেই ছিল বিতর্কের ছায়া। এবার সেই বিতর্কে ঘি ঢাললেন ফরমান নিজেই। তাঁর দাবি, বিয়ের মাত্র এক মাস ঘুরতেই অন্তঃসত্ত্বা হয়েছেন মোনালিসা।

মোনালিসার পরিবারের দাবি ছিল, মেয়েটি আদতে নাবালিকা। বিয়ের জন্য ভুয়া শংসাপত্র ব্যবহার করেছেন ফরমান। এই অভিযোগের ভিত্তিতে ফরমানের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। তদন্তের স্বার্থে যখন মোনালিসাকে বয়ান দেওয়ার জন্য তলব করা হয়, ঠিক তখনই ফরমান দাবি করেন তাঁর স্ত্রী মা হতে চলেছেন। শারীরিক অবস্থার অবনতির কারণ দেখিয়ে আপাতত পুলিশের মুখোমুখি হওয়া এড়িয়েছেন মোনালিসা।

গোটা ঘটনায় ফরমানের গতিবিধি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কয়েকদিন আগেই তিনি দাবি করেছিলেন মোনালিসা নিখোঁজ। পরে তাঁকে পাওয়া গেলেও, রহস্যের জট খোলেননি ফরমান। মোনালিসা অবশ্য ভিডিওর মাধ্যমে দাবি করেছেন তিনি সাবালিকা এবং পরিবারের কথা মিথ্যা। তবে ফরমানের অসংলগ্ন বয়ান পুলিশের মনে সন্দেহের উদ্রেক করেছে।

পুলিশ এখন গুরুত্বের সাথে খতিয়ে দেখছে মোনালিসার বয়স সংক্রান্ত আসল নথি। ফরমান কি স্রেফ পুলিশের তদন্ত ও পকসো ধারার হাত থেকে বাঁচতে ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার তথ্য সামনে আনলেন? চিকিৎসকের রিপোর্টের ওপর নির্ভর করছে ফরমানের ভাগ্য। যদি প্রমাণিত হয় মোনালিসা সত্যিই নাবালিকা, তবে ফরমান খানের বিপদ যে কয়েকগুণ বাড়তে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। আপাতত ভাইরাল মোনালিসার ভবিষ্যৎ ঝুলে রয়েছে আদালতের রায়ের ওপর।

(Feed Source: zeenews.com)