Dadagiri: ‘দাদাগিরি’র মঞ্চে এবার বিরাট চমক৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নন, এবার ‘দাদাগিরি’র মঞ্চে ঝড় তুলবেন টলি সুপারস্টার দেব। তবে সূত্রের খবর,দর্শক টানতে নির্মাতারা নাকি দেবের সঞ্চালনাতেই ভরসা রেখেছেন।
‘দাদাগিরি’র মঞ্চে এবার বিরাট চমক
কলকাতা: ‘দাদাগিরি’র মঞ্চে এবার বিরাট চমক৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নন, এবার ‘দাদাগিরি’র মঞ্চে ঝড় তুলবেন টলি সুপারস্টার দেব। ‘দাদাগিরি’র ব্যাট এবার লিয়েন্ডার পেজের হাতে উঠতে চলেছে এমনটাই জল্পনা শোনা গিয়েছিল।
তবে সূত্রের খবর,দর্শক টানতে নির্মাতারা নাকি দেবের সঞ্চালনাতেই ভরসা রেখেছেন। এতদিন ‘প্রিন্স অফ ক্যালকাটা’সৌরভের দাদাগিরিতে মুগ্ধ হয়েছেন আপামর বাঙালি।
কিন্তু এবার ‘দাদাগিরি’ সঞ্চালনায় রদবদল। কারণ ‘দাদাগিরি’র মঞ্চ মাতানোর পর মহারাজ এবার বাংলার ‘বিগ বস’ হাউসে। শোনা যাচ্ছে, জনপ্রিয় রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে সুপারস্টার সাংসদের উপরই ভরসা রেখেছেন নির্মাতারা।
জানা যাচ্ছে, খুব শীঘ্রই শ্যুট শুরু হবে প্রোমোর। যদিও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।