Two Big-sized Asteroids Passing: মহাজাগতিক বিপদ; বিমানের চেয়েও বড় আকারের দুটি গ্রহাণু রাক্ষসের মতো ধেয়ে আসছে পৃথিবীর দিকে

Two Big-sized Asteroids Passing: মহাজাগতিক বিপদ; বিমানের চেয়েও বড় আকারের দুটি গ্রহাণু রাক্ষসের মতো ধেয়ে আসছে পৃথিবীর দিকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার বড় বিপদ! ধেয়ে আসছে দুটি বড় বড় গ্রহাণু (Two Big-sized Asteroids)। নাসার (NASA) ট্র্যাকিং অনুযায়ী আজ, ২৭ এপ্রিল, প্লেনের আকারের দুটি গ্রহাণু (asteroid) পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করছে (Passing Earth)। নাসা-র নজরদারি অনুযায়ী, আজ পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাচ্ছে এই দুটি উড়োজাহাজের সমান গ্রহাণু! মানবসভ্যতার কপালে কি বিপদ আছে? আমাদের কি চিন্তিত হওয়া উচিত?

নাসা কী বলছে?

নাসা আগেই নিশ্চিত করেছিল, ২৭ এপ্রিল দুটি বিশালাকার গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। বিজ্ঞানীরা বিশ্ব জুড়ে এই ঘটনাটির উপর কড়া নজর রাখছেন। প্রথম অবজেক্টটি ৮১ ফুট লম্বা– ২০২৬ এইচজে৩ (first object called 2026 HJ3), দ্বিতীয়টি ৬৮ ফুট লম্বা– ২০২৬ এইচআর (2026 HR)। গ্রহাণু দুটি আকারে একেকটি বড় উড়োজাহাজের সমান। মহাকাশ বিজ্ঞানের ভাষায় একে ‘ক্লোজ অ্যাপ্রোচ’ বা খুব কাছ দিয়ে যাওয়া বলা হলেও, প্রকৃতপক্ষে এগুলি পৃথিবী থেকে লক্ষ লক্ষ মাইল দূর দিয়েই যাবে।

মহাজাগতিক বিপদ?

নাসা স্পষ্টভাবে জানিয়েছে, এই গ্রহাণু দুটি থেকে পৃথিবীর কোনো বিপদের আশঙ্কা নেই। এগুলি পৃথিবীর কক্ষপথের পাশ দিয়ে গেলেও কোনোভাবেই আমাদের গ্রহে আঘাত করার সম্ভাবনা নেই। ‘নিয়ার-আর্থ অবজেক্টস’ (NEO) প্রকল্পের আওতায় নাসা নিয়মিতভাবে পৃথিবীর চারপাশের গ্রহাণু এবং ধূমকেতুর গতিপথ পর্যবেক্ষণ করে। এর উদ্দেশ্য সম্ভাব্য কোনো মহাজাগতিক বিপদ কয়েক বছর আগেই শনাক্ত করা এবং গ্রহ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা।

লক্ষ লক্ষ মাইল দূর দিয়ে

বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশে লক্ষ লক্ষ মাইল দূর দিয়ে কোনো বস্তু চলে যাওয়া একটি সাধারণ ঘটনা। এমনকি যদি এই আকারের কোনো বস্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশও করত, তবে তা মাটিতে পৌঁছনোর আগেই ঘর্ষণের ফলে পুড়ে ছাই হয়ে যেত। ফলে আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে, এই ধরনের ঘটনা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে গবেষণার একটি সুযোগ এনে দেয়।

(Feed Source: zeenews.com)